News Flash

  • Home
  • Uncategorized
  • ইম্পিচমেন্টের শুনানি : ক্যাপিটল হিলের হিংসায় যুক্ত ছিলেন ট্রাম্প, তথ্য দিয়ে দাবি ডেমোক্র্যাটদের
Image

ইম্পিচমেন্টের শুনানি : ক্যাপিটল হিলের হিংসায় যুক্ত ছিলেন ট্রাম্প, তথ্য দিয়ে দাবি ডেমোক্র্যাটদের

ওয়াশিংটন, ১১ ফেব্রুয়ারি (হি.স.): মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হিংসার ঘটনায় প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি জড়িত বলে অভিযোগ করেছেন ডেমোক্র্যাট প্রসিকিউটররা। ইম্পিচমেন্টের শুনানিতে তথ্যপ্রমাণ দিয়ে ডেমোক্র্যাট প্রসিকিউটরা ট্রাম্পকে ওই হামলার প্রধান উস্কানিদাতা হিসেবে উল্লেখ  করেন ।

স্থানীয় সময় বুধবার দুপুরে মার্কিন সিনেটের প্রবীণতম সদস্য প্যাট্রিক লেহির সভাপতিত্বে ইম্পিচমেন্ট আদালতের দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। সেখানে ক্যাপিটল হিলে হামলার ছবি ও ভিডিওসহ নতুন সব তথ্যপ্রমাণ উপস্থাপন করেছেন ডেমোক্র্যাট প্রসিকিউটরা।তারা ওই হামলার জন্য সরাসরি  ট্রাম্পকে দায়ী করেন। প্রসিকিউটর দাবি করেন, ট্রাম্প সেদিন হামলাকারীদের উস্কে দিয়ে কংগ্রেস সদস্যদের মৃত্যুর দিকে ঠেলে দেন। খবর বিবিসি ও আল জাজিরার।

ডেমোক্র্যাট প্রসিকিউটর স্ট্যাসি প্লাকেট তথ্য প্রমাণ তুলে ধরে বলেন, পরাজিত প্রেসিডেন্ট ট্রাম্প স্বেচ্ছায় এই হিংসাকে উৎসাহিত করেছেন। এই কাজে রিপাবলিকান দলের শীর্ষ নেতারাও তাকে সহায়তা করে।  প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে উস্কানির জন্য দোষারোপ করেন এই ডেমোক্র্যাট প্রসিকিউটর।

ইম্পিচমেন্ট আদালতে এ সময় আগে দেখা যায়নি এমন ছবি-ভিডিও চিত্রের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেকর্ড উপস্থাপন করে ক্যাপিটল হিলে হামলার ভয়াবহতা তুলে ধরা হয়েছে। ভিডিওতে ক্যাপিটলে সহিংসতার ছবি ও দাঙ্গার কিছুক্ষণ আগে একদল সমর্থকের উদ্দেশ্যে ট্রাম্পের দেওয়া ভাষণের ক্লিপ তুলে ধরা হয়। ক্লিপে দেখা যায়, ৩ নভেম্বরের নির্বাচনী পরাজয় উল্টে দেওয়ার জন্য ট্রাম্প সমর্থকদের লড়াই করার আহ্বান জানাচ্ছেন।

প্রসিকিউশন দলের অন্যান্য সদস্যও তাদের বক্তব্যের ফাঁকে ফাঁকে ভিডিও চিত্র, ট্রাম্পের টুইট বার্তা, ক্যাপিটল পুলিশের গোপন নিরাপত্তা বার্তাসহ ট্রাম্পের উগ্র সমর্থকদের তাণ্ডবের তথ্য স্লাইড শোতে প্রদর্শন করেন।

প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে হিংসার ঘটনায় ট্রাম্প তার সমর্থকদের উসকে দিয়েছেন-এমন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। যদিও ট্রাম্প বরাবরই বলে আসছেন হামলার ঘটনায় তার কোনো দায় নেই।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top