News Flash

  • Home
  • Uncategorized
  • ওয়াকফ সম্পত্তি সংরক্ষিত রাখতে কেন্দ্রীয় আইনের সংশোধনী লাগুর জন্য অনুমোদন রাজ্য মন্ত্রিসভার
Image

ওয়াকফ সম্পত্তি সংরক্ষিত রাখতে কেন্দ্রীয় আইনের সংশোধনী লাগুর জন্য অনুমোদন রাজ্য মন্ত্রিসভার

আগরতলা, ১০ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ ওয়াকফ সম্পত্তি সংরক্ষিত রাখার প্রশ্ণে কেন্দ্রীয় আইন মেনে ত্রিপুরায়ও ২০১৩ সালের সংশোধনী লাগু করার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা৷ শুধু তা-ই নয়, ট্রাইবুনাল গঠনেও মন্ত্রিসভা সম্মতি দিয়েছে৷ বুধবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই খবর দিয়েছেন আইনমন্ত্রী রতনলাল নাথ৷ সাথে তিনি যোগ করেন, ওয়াকফ জমি পুনুরুদ্ধারে জেলাশাসকদের নতুন সমীক্ষা করার নির্দেশ দেওয়া হবে৷ কারণ, গত ৩০ বছরে ১৪০০ কানি জমি খাস হয়ে গেছে, বিস্ময় প্রকাশ করে বলেন তিনি৷


আইনমন্ত্রী এদিন কটাক্ষের সুরে বলেন, অতীতে যাঁরা ক্ষমতায় ছিলেন তাঁরা সংখ্যালঘু মুসলিমদের জন্য মায়াকান্না করতেন৷ কিন্তু ২০১৩ সালে কেন্দ্রীয় সরকার ওয়াকফ আইনে সংশোধনী এনেছিল৷ ওই সংশোধনী মোতাবেক রাজ্যগুলিকে অভিন্ন রুল গঠনে সুপারিশ করা হয়েছিল৷ কিন্তু পূর্বতন সরকার তাতে আমল দেয়নি৷ তিনি বলেন, আজ মন্ত্রিসভা ওই সংশোধনী গ্রহণ করেছে এবং ত্রিপুরা ওয়াকফ রুল ২০২০-এর অনুমোদন দিয়েছে৷


সাথে তিনি যোগ করেন, সংশোধনী মোতাবেক ট্রাইবুনাল গঠন বাধ্যতামূলক৷ কারণ, ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনও সমস্যা হলে দ্রুত নিস্পত্তির প্রশ্ণে ট্রাইবুনাল থাকা খুবই জরুরি৷ আজ মন্ত্রিসভা ট্রাইবুনাল গঠনে অনুমোদন দিয়েছে৷ এদিন তিনি এক তথ্য তুলে ধরে বলেন, ত্রিপুরায় ওয়াকফ সম্পত্তি রয়েছে ২,৬৪৩টি৷ যার মোট পরিমাণ হবে প্রায় ৩,০০০ কানি৷ কিন্তু গত ৩০ বছরে ৭৭১টি ওয়াকফ সম্পত্তি যার পরিমাণ ১,৪০০ কানি জমি খাস হয়ে গেছে৷ তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, আগরতলায় গেদু মিঞা মসজিদ, এডিনগরে কবর স্থান সহ আরও অনেক ওয়াকফ সম্পত্তি খাস হয়ে গেছে৷ শুধু তা-ই নয়, কিছু জমিতে তৎকালীন বাম নেতা বাড়ি বানিয়ে ফেলেছেন৷
আইনমন্ত্রী বলেন, অতীতে বহুবার বিধানসভায় এই প্রসঙ্গ উত্থাপন করেছিঊ কিন্তু কেউ কর্ণপাত করেননি৷ এখন জেলাশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে ওয়াকফ সম্পত্তি পুনরায় সমীক্ষা করে দেখতে হবে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top