News Flash

  • Home
  • Uncategorized
  • লুকোচুরি সমাপ্ত, দিল্লি পুলিশের জালে ধরা পড়ল ইকবাল সিং
Image

লুকোচুরি সমাপ্ত, দিল্লি পুলিশের জালে ধরা পড়ল ইকবাল সিং

নয়াদিল্লি, ১০ ফেব্রুয়ারি (হি.স.): প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে হিংসার ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের বিশেষ বিভাগের অফিসাররা মঙ্গলবার রাতে গ্রেফতার করেছেন অভিযুক্ত ইকবাল সিংকে। মঙ্গলবার রাতে পঞ্জাবের হোশিয়ারপুর থেকে গ্রেফতার করা হয় ইকবাল সিংকে। প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে হিংসার পর থেকেই ফেরার ছিল ইকবাল, ‘ফেরার’ ইকবাল সিংয়ের অবস্থান বা গতিবিধি জানাতে পারলে ৫০ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করেছিল দিল্লি পুলিশ।

লুধিয়ানার বাসিন্দা ইকবাল সিং লালকেল্লায় হওয়া হিংসায় প্ররোচনা দেওয়া বাকি অভিযুক্তদের মধ্যে অন্যতম। মঙ্গলবার রাতে পঞ্জাবের হোশিয়ারপুর থেকে ইকবাল সিংকে গ্রেফতার করেছেন দিল্লি পুলিশের বিশেষ বিভাগের নর্দার্ন রেঞ্জের অফিসাররা। উল্লেখ্য, মঙ্গলবারই দিল্লি পুলিশের জালে ধরা পড়েছিল দীপ সিধু। ৭-দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে দীপ সিধুকে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top