News Flash

  • Home
  • Uncategorized
  • আন্ধেরিতে সিলিন্ডার ফেটে গোডাউনে ভয়াবহ আগুন, আহত ৪ জন
Image

আন্ধেরিতে সিলিন্ডার ফেটে গোডাউনে ভয়াবহ আগুন, আহত ৪ জন

মুম্বই, ১০ ফেব্রুয়ারি (হি.স.): মুম্বইয়ের শহরতলি আন্ধেরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভয়াবহ আগুন লাগল একটি গোডাউনে। ওই গোডাউনে এলপিজি সিলিন্ডার মজুত রাখা হত, এই অগ্নিকাণ্ডে ৪ জন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী কুপার হাসপাতালে ভর্তি করা হয়েছে। পশ্চিম শহরতলির ভারসোভা এলাকার ইয়ারী রোডে অবস্থিত ওই গোডাউনে বুধবার সকাল ৯.৪০ মিনিট নাগাদ এলপিজি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পরই গোডাউনে আগুন ধরে যায়। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। প্রথমে আগুন নেভাতে আসে দমকলের আটটি ইঞ্জিন, পরে সাতটি জলের ট্যাঙ্কার নিয়ে আসা হয়। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এই অগ্নিকাণ্ডে মোট চারজন আহত হয়েছেন, তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ, তা খতিয়ে দেখা হচ্ছে।

Releated Posts

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top