News Flash

  • Home
  • Uncategorized
  • কাজ ও খাদ্যের সংকট পুর নিগমের অফিসে ধরণা নারী সমিতির
Image

কাজ ও খাদ্যের সংকট পুর নিগমের অফিসে ধরণা নারী সমিতির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ফেব্রুয়ারি৷৷ সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদর বিভাগীয় কমিটির পক্ষ থেকে সোমবার উত্তর জ জন জোনালের সহকারী কমিশনারের কাছে ৭ দফা দাবিতে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷ করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে মহিলাদের জীবনে নেমে এসেছে কাজ খাদ্য সহ নানা ধরনের সংকট৷ রাজ্যে এই সংকট ভয়াবহ আকার ধারণ করেছে৷


সংকট মোকাবেলায় রাজ্য সরকার এবং প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে সোমবার আগরতলা পৌর নিগমের উত্তর জোনালের সহকারী কমিশনার এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়৷ ডেপুটেশন প্রদানের আগে নারীর সমিতির এক মিছিল এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে৷মিছিল শেষে সারা ভারত নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস এর নেতৃত্বে পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল উত্তর জোনের সহকারী কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে ডেপুটেশন ও স্মারকলিপি তুলে দেন৷

ডেপুটেশন শেষে জামায়াতে বক্তব্য রাখতে গিয়ে সারা ভারত নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য রমা দাস দাবিগুলির যুক্তিকতা বিশ্লেষণ করে বক্তব্য রাখেন৷ তিনি বলেন রাজ্য সরকার বয়স্ক ভাতা বিকলাঙ্গ ভাতাসহ বিভিন্ন সামাজিক ভাতার তালিকা থেকে বহু মানুষের নাম কেটে দিয়েছে৷যাদের নাম কেটে দেওয়া হয়েছে তাদের নাম পুনরায় সংযুক্ত করে প্রত্যেকের জন্য সামাজিক ভাতা চালু করার জন্য তিনি জোরালো দাবি জানিয়েছেন৷ পুর নিগম এলাকায় পানীয় জলের সংকট মোকাবেলায় অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে৷


টুয়েপ প্রকল্পে বছরে ২০০এর কাজ এবং মজুরি ৩৪০ টাকা প্রদানের ব্যবস্থা করতে দাবি জানিয়েছেন তিনি৷ রেশনিং ব্যবস্থাকে শক্তিশালী করে প্রত্যেকের মধ্যে রেশন ব্যবস্থা সুষ্ঠুভাবে প্রদানের দাবি জানানো হয়৷ আগরতলা পৌরনিগম এলাকার রাস্তাঘাট সংস্কারের দ্রুত ব্যবস্থা করা৷ বিদ্যুৎ মাশুল কোন ভাবে বৃদ্ধি করা যাবে না বলেও তিনি উল্লেখ করেন৷ পৌরনিগমের উত্তর জুনালের সহকারী কমিশনার দাবি সনদ গ্রহণ করে এ বিষয়ে ঊর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবেন বলে আশ্বস্ত করেছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top