নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে হিংসার ঘটনায় প্রধান অভিযুক্ত দীপ সিধুকে অবশেষে গ্রেফতার করল দিল্লি পুলিশ। ডেপুটি কমিশনার অফ পুলিশ (স্পেশাল সেল) সঞ্জীব কুমার যাদব জানিয়েছেন, দিল্লি পুলিশের বিশেষ বিভাগের অফিসাররা মঙ্গলবার সকালে দীপ সিধুকে গ্রেফতার করেছেন। প্রজাতন্ত্র দিবসে ট্র্যাক্টর মিছিলের দিন বিক্ষোভকারীদের একটি দল পৌঁছে যায় লালকেল্লায়। সেখানে ভাঙচুরের পাশাপাশি পতাকাও ওড়ানো হয়। এই ঘটনায় মূল অভিযুক্ত ছিল দীপ সিধু। তার বিরুদ্ধেই প্রতিবাদী কৃষকদের ক্ষিপ্ত করে তোলার অভিযোগ উঠেছিল।
এই ঘটনার পর থেকেই ‘ফেরার’ ছিলেন দীপ সিধু। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের পাশাপাশি দায় এড়ানোর চেষ্টাও করেছিলেন। লালকেল্লায় পতাকা উত্তোলন করার পর নিজের পক্ষে সাফাই দেন সিধু। ‘ফেরার’ দীপের অবস্থান বা গতিবিধি জানাতে পারলে ১ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করেছিল দিল্লি পুলিশ। হিংসার ঘটনার প্রায় দু’সপ্তাহ পর অবশেষে পুলিশের জালে এই গায়ক-অভিনেতা। পঞ্জাবের এই অভিনেতা এবং সমাজকর্মী সমর্থন করেছিলেন কৃষক আন্দোলনকে। যদিও তাঁকে ‘বিজেপির চর’ আখ্যা দেন বিক্ষুব্ধ কৃষকদের একাংশ।

লুকোচুরি শেষ, অবশেষে দিল্লি পুলিশের জালে ধরা পড়ল দীপ সিধু
Releated Posts
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















