জম্মু, ৯ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পিছলে গেল যাত্রীবোঝাই একটি টেম্পো। টেম্পো দুর্ঘটনায় আহত হয়েছেন মোট ১১ জন যাত্রী, তাঁদের মধ্যে দু’জনের আঘাত গুরুতর। মঙ্গলবার দুর্ঘটনায় ঘটেছে রাজৌরি জেলার খাওয়াসের লট্টি এলাকায়। আহতদের মধ্যে ৮ জনের নাম-কার্তার সিং, বলবন্ত সিং, আম্মনা বেগম, রশপাল সিং, মদন লাল, রাম প্রকাশ, সত্য দেবী এবং আঁচল সিং। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার খাওয়াস থেকে কালাকোটে অভিমুখে যাচ্ছিল যাত্রীবোঝাই টেম্পোটি। খাওয়াসের লট্টি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে পিছলে যায় টেম্পোটি। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১১ জন। দুর্ঘটনার পর পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় উদ্ধার করা হয় ১১ জনকে। পরে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা খারাপ হওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

জম্মু-কাশ্মীরের রাজৌরিতে নিয়ন্ত্রণ হারাল টেম্পো, আহত ১১ জন যাত্রী
Releated Posts
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…


















