News Flash

  • Home
  • Uncategorized
  • বহু গুরুত্বপূর্ণ বিষয়ে মোদী-বাইডেন কথা, দুই দেশ ঐক্যমত্য নানা বিষয়ে
Image

বহু গুরুত্বপূর্ণ বিষয়ে মোদী-বাইডেন কথা, দুই দেশ ঐক্যমত্য নানা বিষয়ে

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন অনেক দিন হল, প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরই জো বাইডেনকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পর জো বাইডেনের সঙ্গে এই প্রথম কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দু’দেশের মধ্যে ‘যৌথ প্রাধান্য’ নিয়ে কথা হয়েছে, কথা হয়েছে কোভিড-১৯, জলবায়ু পরিবর্তন-সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে।
মোদী-বাইডেনের মধ্যে কথাবার্তা প্রসঙ্গে আমেরিকার নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত টি এস সাঁধু জানিয়েছেন, ‘বহু গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে জো বাইডেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে। ভারত ও আমেরিকা কৌশলগত অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। পাশাপাশি আঞ্চলিক এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় একত্রে কাজ করবে।’ হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘প্রেসিডেন্ট বাইডেন এবং প্রধানমন্ত্রী মোদীর মধ্যে কথা হয়েছে, আমেরিকা ও ভারত কোভিড-১৯ অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে একত্রে কাজ করবে, জলবায়ু পরিবর্তনের বিষয়ে তাঁদের অংশীদারিত্ব রিনিউ করবে।’ প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই জানান, বাইডেনের সঙ্গে তাঁর কথা হয়েছে।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top