News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যসভা থেকে আজাদের বিদায়ে কাঁদলেন মোদী, আবেগাপ্লুত রামদাস
Image

রাজ্যসভা থেকে আজাদের বিদায়ে কাঁদলেন মোদী, আবেগাপ্লুত রামদাস

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): রাজ্যসভায় গুলাম নবি আজাদ-সহ বিদায়ী সাংসদদের জন্য বক্তৃতা করার সময় আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কথা বলতে বলতে গলা ভারী হয়ে যায় মোদীর, বারবার থামতে হয় তাঁকে। সামান্য জল খাওয়ার পর কথা বলতে শুরু করলেও, মনের কষ্ট লুকোতে পারেননি প্রধানমন্ত্রী। বারবার চোখ মুছতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
রাজ্যসভার বিদায়ী সদস্যদের জন্য মঙ্গলবার অধিবেশনের শুরুতেই বক্তব্য পেশ করেন চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডু। তারপর বক্তৃতা শুরু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুলাম নবি ‌আজাদের রাজ্যসভার মেয়াদ শেষ হওয়া নিয়ে প্রধানমন্ত্রী প্রথমেই বলেন, ‘‘আমি চিন্তিত, গুলাম নবিজির পরে যিনি এই আসনে বসতে চলেছেন, তাঁকে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ, নবিজি শুধু মাত্র দলীয় আদর্শের প্রতিনিধি ছিলেন না, তিনি ছিলেন দেশের একজন প্রতিনিধি। তিনি রাজ্যসভা ও দেশকে সর্বাগ্রে প্রাধান্য দিতেন। একই কথা বলতে হয় শরদ পওয়ারকে নিয়েও।’’ তারপরেই হঠাৎ আবেগে ভেঙে পড়েন মোদী। বলেন, ‘‘সাংসদরা পরিবারের সদস্যদের মতো। তাঁদের এই ভবন ছেড়ে চলে যাওয়া মনে কষ্ট দেয়। তবে গুলাম নবি আজাদের মতো মানুষেরা সবসময় দেশের স্বার্থে তাঁদের অভিজ্ঞতাথেকে নানা পরামর্শ দেবেন, এই আশা রাখি।’’
শুধুমাত্র প্রধানমন্ত্রীই নন, গুলাব নবি আজাদের রাজ্যসভা থেকে বিদায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী এবং রিপাবলিক পার্টি অফ ইন্ডিয়ার প্রধান রামদাস আঠওয়ালে। রামদাস বলেন, “আপনাকে রাজ্যসভায় ফিরে আসতেই হবে। যদি কংগ্রেস আপনাকে না ফিরিয়ে আনে, সেক্ষেত্রে আমরা প্রস্তুত রয়েছে। আপনাকে প্রয়োজন রয়েছে রাজ্যসভার।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top