News Flash

  • Home
  • Uncategorized
  • শালীনতা শেখা উচিত গুলাম নবি আজাদের কাছ থেকে : প্রধানমন্ত্রী
Image

শালীনতা শেখা উচিত গুলাম নবি আজাদের কাছ থেকে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): প্রবীণ কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ গুলাম নবি আজাদের প্রসংশায় পঞ্চমুখ হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুলাম নবি আজাদের কাছ থেকে শালীনতা শেখা উচিত বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। সোমবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী বলেছেন, “গুলাম নবি আজাদ সর্বদা শালীনতার সঙ্গে কথা বলেন, তিনি কখনও বাজে শব্দ ব্যবহার করেন না।”  
রাজ্যসভায় এদিন রাষ্ট্রপতির বক্তব্যের জবাবি ভাষণে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী। গুলাম নবি আজাদও তখন উচ্চকক্ষে উপস্থিত ছিলেন। মোদী বলেন, “গুলাম নবি আজাদ সর্বদা শালীনতার সঙ্গে কথা বলেন, তিনি কখনও বাজে শব্দ ব্যবহার করেন না। তাঁর কাছ থেকে শালীনতা শেখা উচিত আমাদের, এজন্য আমি তাঁকে ভীষণ শ্রদ্ধা করি। জম্মু-কাশ্মীরে আয়োজিত নির্বাচনের প্রসংশা করেছিলেন তিনি…আমার বিশ্বাস আপনার দল সঠিক চেতনায় তা গ্রহণ করবে এবং জি-২৩-র পরামর্শ শুনে বিপরীতে ভুল করবে না।”

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top