News Flash

  • Home
  • Uncategorized
  • এফডিপিএমসির উদ্যোগে আগরতলা প্রেসক্লাবে ককবরক ভাষার উপর কর্মশালা
Image

এফডিপিএমসির উদ্যোগে আগরতলা প্রেসক্লাবে ককবরক ভাষার উপর কর্মশালা

আগরতলা, ৭ ফেব্রুয়ারী৷৷ মাস জুড়ে রাজ্যব্যাপী চলবে সাংবাদিক ও সংবাদকর্মীদের কর্মশালা৷ আজ আগরতলার বাছাই করা সাংবাদিকদের নিয়ে আগরতলা প্রেস ক্লাবে সংগঠিত হয় ‘ককবরক ভাষার প্রাথমিক জ্ঞান’ বিষয়ক কর্মশালা৷ এফডিপিএমসি এর রাজ্য সম্মেলনে ত্রিপুরা রাজ্যের ভাষাগত বিশেষ অবস্থানের কথা বিবেচনায় প্রত্যন্ত অঞ্চলে সংবাদ সংগ্রহকালে ককবরক ভাষার প্রাথমিক জ্ঞান থাকা আবশ্যক বলে অভিমত ব্যক্ত করেছিলেন প্রতিনিধিরা৷


রাজ্যসম্মেলনের সেই নির্দেশিকা পাথেয় করে এফডিপিএমসি রাজ্য কমিটি ফেব্রুয়ারী মাসব্যাপী রাজ্যজুড়ে সিরিজ কর্মশালার অঙ্গ হিসেবে আজ আগরতলায় ‘ককবরক ভাষায় প্রাথমিক জ্ঞান’ বিষয়ক প্রারম্ভীক কর্মশালা সংগঠিত করে৷ আজকের কর্মশালার উদ্বোধন করেন রাজ্যের প্রখ্যাত সাংবাদিক সঞ্জীব দেব৷ সগঠনের পক্ষে স্বাগত বক্তব্য রাখেন এফডিপিএমসির সভাপতি জয়ন্ত ভট্টাচার্য ৷


আজকের কর্মশালায় ৪২ জন সাংবাদিক ও সংবাদকর্মী শিক্ষার্থী হিসেবে উপস্থিত ছিলেন৷ এই কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ককবরক ভাষাবিদ ড. নিতাই আচার্য ও খুমলুং ডিগ্রী কলেজের শিক্ষক প্রসেনজিৎ দেববর্মা৷ অ-ককবরক ভাষাভাষী সাংবাদিক ও সংবাদকর্মীদের কাছে ত্রিপুরার বিশেষ ভাষাগত অবস্থানের কারণে ককবরক শিক্ষার গুরত্ব অপরিসীন৷ এফডিপিএমসি ধারাবাহিকভাবে এই প্রক্রিয়া চালাবে বলে জানিয়েছেন নেতৃবৃন্দ৷ এফডিপিএমসি রাজ্য নেতৃত্ব তথা আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার সমাপ্তি ভাষণ দিতে গিয়ে আগামী ৬ মাসের মধ্যে ককবরক ভাষা শিক্ষার অগ্রগতির উপর সাংবাদিকদের মধ্যে অ্যাওয়ার্ড প্রদানের ঘোষণা দেন৷


তাছাড়া চলতি ফেব্রুয়ারী মাসে ধর্মনগর, আমবাসা, অমরপুর ও বিলোনিয়াতে অনুরূপ কর্মশালার আয়োজন করবে ফোরাম ফর ডেভলপমেন্ট এন্ড প্রটেকশন অব মিডিয়া কমিউনিটি৷ দেশের বড়িষ্ঠ চিত্রসাংবাদিক বাবলু দাস এই কর্মশালাগুলোতে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত থাকবেন৷ এই কর্মশালাগুলোতে ককবরক ভাষার প্রাথমিক জ্ঞানের উপরও গুরুত্ব দেওয়া হবে৷


রাজ্যের সাংবাদিক ও সংবাদকর্মীদের মেধাজাত সম্পদকে বিকশিত করার জন্য এফডিপিএমসি গৃহীত এইধরণের কর্মশালা সংগঠিত করার ধারাবাহিক কর্মসূচিকে সাধুবাদ জানিয়েছে রাজ্যের সংবাদজগৎ৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top