News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে দূর্ঘটনায় গুরুতর আহত দশজন, বন দপ্তরের ভূমিকায় ক্ষোভ
Image

পৃথক স্থানে দূর্ঘটনায় গুরুতর আহত দশজন, বন দপ্তরের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/শান্তিরবাজার, ৭ ফেব্রুয়ারি৷৷ ফের একবার তেলিয়ামুড়া থানাধীন দুশকি এলাকায় যান দুর্ঘটনায় গুরুতর আহত এক বৃদ্ধ ও এক যুবক৷ বর্তমানে তাদের আশঙ্কাজনক অবস্থায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা চলছে৷


জানা যায়, যুবকটি সুকটি নিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় পথচারী বৃদ্ধকে সজোরে ধাক্কা দিয়ে নিজেও দুর্ঘটনার কবলে পড়ে৷ এলাকাবাসী ঘটনার প্রত্যক্ষ করে তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরের খবর দেয়৷ খবর পেয়ে দমকল কর্মীরা ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্ত দুই জনকেই তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ জানা যায়, দুজনের অবস্থাই আশঙ্কা জনক৷


প্রাথমিক চিকিৎসার পর আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হতে পারে৷ এ ব্যাপারে অগ্ণিনির্বাপক দপ্তরের এক কর্মী জানান খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে ছুটে গিয়ে গুরুতর আহত দু’জনকেই তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে আসা হয়৷ তবে এই দুর্ঘটনা কিভাবে হয়েছে তা এখনো ধোঁয়াশার মধ্যে৷ অনুমান করা হচ্ছে পথচারী বৃদ্ধকে ওই সুকটি চালক ধাক্কার পরে দুর্ঘটনা ঘটে৷

প্রসাশনিক উদাসিনতার কারনে দুর্ঘটনার স্বীকার হলো একটি যাত্রীবাহী বাস ও এক বাইক চালক৷ ঘটনার বিবরনে জানাযায় আজ দুপুর আনুমানিক ১২ টা নাগাদ শান্তির বাজার মহকুমার অন্তর্গত মনপাথর বাজার সংলগ্ণ এলাকায় ৮ নং জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস৷ জানাযায় এই এলাকায় জাতীয় সড়কের পাশে বসবাসকারী কৃষ্ণ জমাতিয়া বনদপ্তরের কোনোপ্রকার অনুমতিছারাই গাছ কাটছেন৷ যারফলে একটাসময় গাছকাটতেগিয়ে জাতীয় সড়কে বিলোনিয়া থেকে সাব্রুমগামী টি আর ০৮ ১২৫২ নাম্বারের বাসের উপর গিয়ে পড়ে গাছ৷


এতেকরে বাসেথাকা ৬ থেকে ৮ জন যাত্রী আহতহয়৷ দুর্ঘটার সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মনপাথর ফাঁড়ী থানায় খবরদেয়৷ এই দুর্ঘটনার পর বাসেথাকা যাত্রীদের সঙ্গে কথাকাটাকাটি শুরু হয় কৃষ্ণ জমাতিয়ার সহধর্মীনির৷ বাসে থাকা যাত্রীদের অভিযোগ কৃষ্ণ জমাতিয়ার সহধর্মীনি অশ্ণিন ভাষায় গালিগালাজ শুরু করেছে বাসযাত্রীদের৷ এতেকরে উত্তেজনা পরিস্থিতি শুরুহয়৷ এই দুর্ঘটনায় এই বাইক আরোহী অল্পতে রক্ষাপায় বলে জানাযায়৷ দুর্ঘটনার পর কিছুসময়ের জন্য জাতীয় সড়কে যানচলাচল স্তব্ধ হয়েপরে৷ পরবর্তী সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন৷ দিনের বেলা এইভাবে প্রসাশনিক অনুমোদনছাড়া জাতীয় সড়কের পাশে গাছ কাটার বিষয় নিয়ে বনদপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ণচিহ্ণ থেকেযায়৷


বগাফা ফরেষ্ট রেঞ্জার সুমন ভৌমিক ও এস ডি এফ ও জয়নাল্য আচার্যির এই ধরনের ভূমিকায় ছিঃ ছিঃ রব উঠেছে সকলের মধ্যে৷ বনদপ্তরের আস্কারা পেয়েই দিনে দুপুরে বনভূমি ধবংস করেযাচ্ছে বনদস্যুরা৷ যারফলসরূপ বনদপ্তরের অনুমোদন ছারাই প্রকাশ্য দিনের বেলায় জাতীয় সড়কের পাশে গাছ কাটতে গিয়ে দুর্ঘটনার কবলে পরতেহয় লোকজনদের৷ এই নিয়ে পুলিশ ও বনদপ্তরের ভূমিকায় ক্ষোভ সৃষ্টিহয়েছে লোকমনে৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top