News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যসভার সদস্য হিসেবে শপথ সুব্রত বক্সির, স্বাগত জানালেন নাইডু
Image

রাজ্যসভার সদস্য হিসেবে শপথ সুব্রত বক্সির, স্বাগত জানালেন নাইডু

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত বক্সি। সোমবার সকালে বাংলায় রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নেন সুব্রত বক্সি। গত বছর পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় নির্বাচিত হন সুব্রত বক্সি। এদিন শপথগ্রহণের পর রাজ্যসভার চেয়ারম্যান এম বেঙ্কাইয়া নাইডুকে অভ্যর্থনা জানান বক্সি এবং সদস্যদের রেজিস্টারে সই করেন। সুব্রত বক্সিকে রাজ্যসভায় স্বাগত জানিয়েছেন বেঙ্কাইয়া নাইডু। এর আগে লোকসভার সাংসদ ছিলেন তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত বক্সি।
গত বছর ১৮ মার্চ পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত পাঁচ সাংসদের মধ্যে সুব্রত বক্সি ছিলেন অন্যতম। ওই দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল কংগ্রেসের চার ও বামফ্রন্টের একজন সাংসদ নির্বাচিত হন। ফল ঘোষণার পর প্রায় এক বছর কেটে গেলেও সাংসদ হিসেবে শপথ নেননি একমাত্র সুব্রত বক্সি। তাই চলতি অধিবেশনেই রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন সুব্রত বক্সি।

Releated Posts

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top