News Flash

  • Home
  • Uncategorized
  • ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভূক্তির দাবীতে গণবস্থান
Image

ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলে অন্তর্ভূক্তির দাবীতে গণবস্থান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ফেব্রুয়ারি৷৷ ককবরক ভাষাক সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানিয়েছে অল ত্রিপরা ইন্ডিজেনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন৷ ককবরক ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার দাবিতেসংগঠনের পক্ষ থেকে রবিবার থেকে স্বামী বিবেকানন্দ ময়দান সংলগ্ণ এলাকায় দু’দিনের গণ অবস্থান শুরু হয়েছে৷


গন অবস্থানে বিভিন্ন সুকল-কলেজের ছাত্রছাত্রীরা ব্যাপক সংখ্যায় অংশগ্রহণ করে৷ সংগঠনের নেতৃবৃন্দ জানান ককবরক ভাষাকে রাজ্যে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হলেও এ ভাষার উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়নি৷ ফলে ককবরক ভাষা আশানুরূপ উন্নয়ন হয়নি৷ রাজ্যের সুকল-কলেজগুলোতে সমীক্ষা চালিয়ে দেখা ককবরক ভাষীরা ককবরক ভাষায় শিক্ষা গ্রহণ করতে আগ্রহী৷


কিন্তু ককবড়ক ভাষার উন্নয়নে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করার ফলে এই ভাষার যথাযথ উন্নয়ন এখন পর্যন্ত সম্ভব হয়নি৷রাজ্যের উপজাতির কল্যাণে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে চলেছে বলে দাবি করা হলেও ককবরক ভাষা উন্নয়নে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি৷ সে কারণেই অল ত্রিপরা ইন্ডিজিনাস স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ককবরক ভাষার উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য রাজ্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছে৷


এই দাবির সমর্থনে রাজধানী আগরতলা শহরে স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে সংগঠনের পক্ষ থেকে দুদিনের গণবস্থানের ডাক দেওয়া হয়েছে৷ গণবস্থানের শামিল হয়ে সংগঠনের নেতৃবৃন্দ জানান ককবরক ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি দেওয়া হলেও যথাযথভাবে এ ভাষর উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি গত বামফ্রন্ট সরকার এবং বর্তমান সরকার৷

আন্দোলনকারীরা দাবি করেছেন ককবরক ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা না হলে এই ভাষার উন্নয়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা কোনদিনও সম্ভব হবে না৷ সে কারণেই ককবরক ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করে এই ভাষার উন্নয়নে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য তারা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন৷


ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচনের প্রাক্কালে এ ধরনের দাবিতে সাধারণ জনমনে নানা প্রশ্ণ দেখা দিয়েছে৷ উপজাতি ভিত্তিক বিভিন্ন আঞ্চলিক সংগঠন গুলির ইস্যুতে বিভিন্ন সময়ে প্রচার চালানো প্রকৃতপক্ষে এই দাবি এখনো পর্যন্ত পূরণ হয়নি৷ এবার ককবরক ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিতে ময়দানে নেমেছে অল ত্রিপুরা ইন্ডিজিনাস স্টুডেন্ট এসোসিয়েশন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top