News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরাখণ্ডের তুষারধসে উদ্ধার ৯ জনের দেহ, নিখোঁজ ১৫০র বেশি
Image

উত্তরাখণ্ডের তুষারধসে উদ্ধার ৯ জনের দেহ, নিখোঁজ ১৫০র বেশি

দেহরাদুন, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবার উত্তরাখণ্ডে হিমবাহ ভেঙে তুষারধসের ঘটনায় ৯-১০ জনের দেহ উদ্ধার করা হল। তবে হতাহতের সংখ্যা ১০০-১৫০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যসচিব ওমপ্রকাশ।

আইটিবিপি-র ডিজি এস এস দেশওয়াল জানিয়েছেন, তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রায় ১০০ জন কাজ করছিলেন বলে মনে করা হচ্ছে। তাঁদের মধ্যে ৯-১০ জনের  দেহ নদী থেকে উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে। ঘটনাস্থলে আছেন আইটিবিপি-র ২৫০ জন জওয়ান। ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরাও ঘটনাস্থলে যাচ্ছেন।

আইটিবিপি-র ডিজি আরও জানিয়েছেন, উত্তরাখণ্ডের তপোবন বাঁধের কাছে একটি নির্মীয়মান সুড়ঙ্গে ২০ প্রায় জন কর্মী আটকে পড়েছেন। আইটিবিপি-র দল তাঁদের উদ্ধার করার চেষ্টা চালাচ্ছে। নিখোঁজ ব্যক্তিদের বিষয়ে তথ্য পাওয়ার জন্য আমরা এনটিপিসি-র আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করছি।

উল্লেখ্য, রবিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ তপোবনের কাছে হিমবাহে ফাটল ধরে হড়পা বান আসে। তার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জলবিদ্যুৎ প্রকল্প। রেনি গ্রামের তুষারধসের জেরে ধৌলিগঙ্গার জলস্তর হু হু করে বেড়ে গিয়েছে। ক্ষতি হয়েছে হৃষিগঙ্গার উপর জলবিদ্যুৎ প্রকল্পের। নদীর দু’ধারে অবস্থিত অসংখ্য বাড়িতে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র রাওয়াত, ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ (আইটিবিপি) এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ডিজির সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, পরিস্থিতির উপর সর্বক্ষণ নজর রাখছেন তিনি।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top