News Flash

  • Home
  • Uncategorized
  • পদ্মশ্রী সত্যরাম রিয়াংয়ের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী
Image

পদ্মশ্রী সত্যরাম রিয়াংয়ের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ বিকেলে দক্ষিণ ত্রিপুরা সফরকালে দশমী রিয়াং পাড়াস্থিত পদ্মশ্রী খেতাবে ভূষিত সত্যরাম রিয়াংয়ের বাড়িতে যান৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব পদ্মশ্রী খেতাব পাওয়ায় হজাগিরি নৃত্যের কিংবদন্তি শিল্পী সত্যরাম রিয়াংকে পুপস্তবক দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান৷


সেখানে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলার সময় বলেন, সত্যরাম রিয়াংয়ের পদ্মশ্রী খেতাব আমাদের গর্বিত করেছে৷ এই নিয়ে রাজ্যের তিনজন জনজাতি সম্পদায়ের শিল্পী পদ্মশ্রী খেতাব পেলেন৷ যা এই রাজ্যের গর্ব৷ ত্রিপুরা ছো- রাজ্য হলেও তার সাংসৃকতিক ঐতিহ্য খুবই সমৃদ্ধ৷ তিনি বলেন, সংসৃকতি আমাদের শক্তি৷ এই সংসৃকতি আমাদের ঐক্যবদ্ধ রেখেছে৷

মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সাংস্ক’তিক ঐতিহ্য আজ দেশ-বিদেশে সমাদৃত৷ এখানকার বর্ণময় সংসৃকতি ও বৈচিত্র্যের মধ্যে ঐক্য আমাদের অহংকার৷ তিনি বলেন, রাজ্যের জনজাতিদের কৃষ্টি ও সংসৃকতির বিকাশে সরকার আন্তরিক৷ রাজ্যের লুপ্তপ্রায় সংসৃকতির বিকাশে সরকার উদ্যোগ নিয়েছে৷ দশমী রিয়াং পাড়ায় সত্যরাম রিয়াংয়ের বাড়িতে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানোর সময় মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, বকাফা বিএসি’র চেয়ারম্যান গৌরীশংকর রিয়াং ও জেলাশাসক দেবপ্রিয় বর্ধন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top