News Flash

  • Home
  • Uncategorized
  • জিবি পন্থ হাসপাতালে নতুন প্রসূতি কক্ষ উদ্বোধন
Image

জিবি পন্থ হাসপাতালে নতুন প্রসূতি কক্ষ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ফেব্রুয়ারি৷৷ আগরতলা মেডিক্যাল কলেজ ও জিবি পন্থ হাসপতালে আজ নতুন প্রসূতি কক্ষের উদ্বোধন হয়েছে৷ অবস্টেট্রি’ ও গাইনোকোলোজি বিভাগের স্টাফ নার্স ও ইন-চার্জ লেবার রুম নিশা পাল এবং স্টাফ নার্স ও ইন-চার্জ লেবার রুম (ওটি) ঝটিকা চাকমা নতুন এই প্রসূতি কক্ষের উদ্বোধন করেন৷


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিকর্তা ডাঃ শুভাশিস দেববর্মা, জাতীয় স্বাস্থ্য মিশনের অধিকর্তা ডাঃ সিদ্ধার্থ শিব জয়সবাল, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ডাঃ চিন্ময় বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকগণ৷ স্বাস্থ্য দপ্তরের আইএমআর গ্র্যান্টের অর্থে প্রসূচি কক্ষটি নির্মাণ করা হয়েছে৷ প্রসূতি কক্ষটি ভারত সরকারের এলএকিউএসএইচওয়াইএ (লক্ষ্য) নির্দেশিকা মেনে নির্মাণ করা হয়েছে৷


অত্যাধুনিক এই প্রসূতি কক্ষে একটি ট্রায়াজ এবং রোগী পরীক্ষা কক্ষ, দুটি প্রসব কক্ষ, দুটি অপারেশন থিয়েটার, উচ্চ রক্তচাপে আক্রান্ত প্রসূতি মহিলাদের জন্য একলাম্পসিয়া কক্ষ রয়েছে৷ এই অত্যাধুনিক প্রসূতি কক্ষ জিবি পন্থ হাসপাতালে প্রসূতি মায়েদের উন্নত চিকিৎসা সুুনিশ্চিত করার ক্ষেত্রে এক নবতম সংযোজন৷ রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির সদস্য সচিব এক প্রেস রিলিজে এই সংবাদ জানিয়েছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top