News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যাঙ্ক বেসরকারীকরণের সম্ভাবনায় প্রতিবাদী ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন
Image

ব্যাঙ্ক বেসরকারীকরণের সম্ভাবনায় প্রতিবাদী ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন

আগরতলা, ৪ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ ব্যাঙ্ক বেসরকারীকরণের সম্ভাবনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলার সিটি সেন্টারের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন৷ ফোরামের যুগ্ম আহ্বায়ক জওহরলাল দে বলেন, ব্যাঙ্ক জাতীয়করণের মাধ্যমে দেশের আর্থিক ব্যবস্থাকে চাঙ্গা করা হয়েছিল৷ তা আজ বেসরকারীকরণের মাধ্যমে সর্বনাশের দিকে ঠেলে দেওয়া হচ্ছে৷ তাই আমরা বাধ্য হয়ে প্রতিবাদী হয়েছি৷


এদিন তিনি বলেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন ব্যাঙ্ক বেসরকারীকরণ হবে না৷ কিন্তু এ-বছর বাজেটে তারই পূর্বাভাস মিলেছে৷ তাঁর কথায়, ব্যাঙ্ক জাতীয়করণের মাধ্যমে গরিব ও মধ্যবিত্ত পরিবারের জমানো অর্থ সুরক্ষিত রাখার পাশাপাশি অর্থনৈতিক ব্যাবস্থাকে শক্তিশালী করা হয়েছিল৷ কিন্তু আগামীদিনে আমাদের কষ্টার্জিত অর্থের কোনও নিরাপত্তা থাকবে না৷


তাঁর বক্তব্য, পুঁজিপতিদের লক্ষ লক্ষ কোটি টাকা ছাড় দেওয়া হচ্ছে৷ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে টাকা ফেরত না দেওয়ার সুযোগ করা হচ্ছে৷ তাতে ব্যাঙ্ক লোকসানের শিকার হওয়ায় তার প্রভাব আমাদের ভুগতে হচ্ছে৷ তিনি বলেন, এরই প্রতিবাদে আজ আমরা বিক্ষোভ প্রদর্শন করছি৷ কারণ, মানুষের কষ্টার্জিত টাকা নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া যায় না৷ তাই ব্যাঙ্ককে বাঁচানোর আবেদন নিয়েই আজ আমরা প্রতিবাদী হয়েছি৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top