News Flash

Image

আরও দামি পেট্রল-ডিজেল

নয়াদিল্লি, ৫  ফেব্রুয়ারি (হি.স.):   বেড়েই চলেছে পেট্রল এবং ডিজেলের মূল্য । পরপর দু’দিন বৃদ্ধির ফলে ফের রেকর্ড উচ্চতায় পৌঁছে পেট্রল এবং ডিজেল। শুক্রবার সকালেও দেশের বিভিন্ন শহরে পেট্রলের  দাম গড়ে ২৬-৩৩ পয়সা বেড়েছে। ডিজেলের দাম বেড়েছে ২৯- ৩২ পয়সা। যার জেরে একাধিক শহরে পেট্রল-ডিজেলের মূল্য সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

রাজধানী দিল্লিতে এদিন পেট্রলের দাম লিটারপ্রতি ৩০ পয়সা বেড়ে হয়েছে ৮৬টাকা ৯৫ পয়সা। একইভাবে ডিজেলের দাম ৭৬ টাকা ৮৩ পয়সা থেকে বেড়ে হয়েছে ৭৭ টাকা ১৩ পয়সা। মুম্বইয়ে পেট্রলের দাম ২৯ পয়সা বেড়ে হয়েছে ৯৩ টাকা ৪৯ পয়সা। একইভাবে ডিজেলের দাম বেড়ে হয়েছে লিটারপ্রতি ৮৩টাকা ৯৯ পয়সা। শহর কলকাতায় আজ রেকর্ড গড়ে ডিজেলের দাম হয়েছে ৮০ টাকা ৭১ পয়সা। পেট্রলের দাম হয়েছে ৮৮টাকা ৩০ পয়সা। দুটি মুল্যই গতকালের থেকে ২৯ পয়সা করে বেড়েছে। চেন্নাইয়ে আজ লিটারপ্রতি পেট্রলের দাম ৩৬ পয়সা করে বেড়ে হয়েছে ৮৯টাকা ৩৯ পয়সা। একইভাবে ডিজেলের দাম হয়েছে ৮২টাকা ৩৩ পয়সা।

আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম নিয়ন্ত্রণে থাকা সত্বেও দেশে পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির কারণ, কেন্দ্রের চাপানো অতিরিক্ত সেস এবং অন্তঃশুল্ক। সেই সঙ্গে রাজ্য সরকারগুলির বসানো শুল্ক তো রয়েইছে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে গতকাল দেশে পেট্রলের বেসিক মূল্য ছিল মাত্র ২৯ টাকা ৩৪ পয়সা। তাঁর সঙ্গে কেন্দ্রের প্রায় ৩২ টাকা শুল্ক, রাজ্যের প্রায় ২০ টাকা ভ্যাট এবং বিক্রেতার কমিশন, সেস এসব মিলিয়ে মূল্য গিয়ে দাঁড়াচ্ছে সাধারণের ধরাছোঁয়ার বাইরে।

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top