News Flash

  • Home
  • Uncategorized
  • একই দিনে আগরতলায় দুটি মৃতদেহ উদ্ধার
Image

একই দিনে আগরতলায় দুটি মৃতদেহ উদ্ধার

আগরতলা, ৪ ফেব্রুয়ারি (হি.স.)৷৷ একই দিনে ত্রিপুরার রাজধানী আগরতলায় পৃথক স্থানে দু-দুটি মৃতদেহ উদ্ধার হয়েছে৷ দুটি ঘটনায় পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ একটি মৃতদেহে পচন ধরেছে, জানালেন সদর মহকুমা পুলিশ আধিকারিক চিরঞ্জিত চক্রবর্তী৷ বৃহস্পতিবার নাগেরজলা বাসস্ট্যান্ডের পেছনে কালভার্টের নীচে একটি এবং জিবি বাজারে বাসস্ট্যান্ডের পাশে রাস্তায় অপর মৃতদেহ উদ্ধার হয়েছে৷


সদর মহকুমা পুলিশ আধিকারিক চিরঞ্জিত চক্রবর্তী জানিয়েছেন, আজ নাগেরজলা বাসস্ট্যান্ডের পেছনে কালভার্টের নীচে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে৷ ওই মৃতদেহে পচন ধরেছেঊ যান চালকরা মৃতদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দিয়েছিলেন৷ তিনি বলেন, ঘটনাস্থলে ফরেন্সিক টিম এবং ডগ স্কোয়াড গিয়ে বিভিন্ন দিক খতিয়ে দেখেছে৷ তবে মৃতদেহের ময়না তদন্তের রিপোর্ট আসার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে স্পষ্ট করে বলা যাবে, দাবি করেন তিনি৷ চিরঞ্জিতবাবু বলেন, ওই মৃতদেহে সামান্য আঘাতের চিহ্ণ রয়েছে৷ তিনি জানান, ওই মৃতদেহের কোনও দাবিদার এখন পর্ষন্ত মিলেনি৷

এদিকে, জিবি বাজারে বাসস্ট্যান্ডের পাশে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে আজ৷ ইন্দ্রনগর এলাকার বাসিন্দা বছর পঁচিশের যুবক চন্দন দেবনাথ প্রায় সময় নেশাগ্রস্ত থাকতেন বলে তার পরিবারের জনৈক সদস্যা জানিয়েছেন৷ তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে কেউ অবগত নন৷ মৃতের আত্মীয়া বলেন, চন্দন বাড়িঘরে যেতেন না৷ জিবি বাজারেই থাকতেন৷ মর্জি হলে কাজে যেতেন৷ নয়তো নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকতেন৷ পুলিশ জানিয়েছে, ওই যুবকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ময়না তদন্তের রিপোর্ট আসার পর বলা যাবে৷ ওই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নেওয়া হয়েছে৷
প্রশ্ণ উঠেছে শহরের আইন শৃঙ্খলা নিয়েও৷ সাম্প্রতিক কালে বেশ কয়েকজনের মৃতদেহ উদ্ধারের পাশাপাশি চুরি ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে তিলোত্তমা আগরতলায়৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top