News Flash

Image

ব্রাউনসুগারসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরের মহারাজগঞ্জ বাজার আউটপোস্ট পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লালমাটিয়া এলাকা থেকে ৫০কৌটা ব্রাউন সুগার সহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে৷ আটক নেশার বাড়ির নাম রুবেল হোসে৷ তার বাড়ি জয়নগর এলাকায়৷ ঘটনার বিবরণ দিয়ে মহারাজগঞ্জ আউটপোস্ট এর অতি মঙ্গেশ পাটারি জানান তাদের কাছে খবর আসে লালমাটিয়া এলাকায় এক যুবক ব্রাউন সুগার নিয়ে ঘোরাফেরা করছে৷


সেই খবরের ভিত্তিতে পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে তিনি লালমাটিয়া এলাকায় যান এবং যথারীতি ওই যুবককে আটক করতে সক্ষম হন৷ আটক যুবককে জিজ্ঞাসাবাদ করে এই সকালে জড়িত অন্যান্যদের আটক করার জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রেখেছে৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে পুলিশ৷ উল্লেখ্য রাজধানী আগরতলা শহর সহ বিভিন্ন এলাকায় ব্রাউন সুগার সহ নানা নেশাজাতীয় সামগ্রী বিক্রি করে চলেছে একাংশের নেশা কারবারিরা৷ এসব ভয়ঙ্কর নেশার কবলে পড়ে যুবসমাজ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷ সে কারণেই পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করেছে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে মহারাজগঞ্জ বাজার আউটপোস্টের ওসি জানিয়েছেন৷

Releated Posts

পূজার অ্যাডভান্সের দাবিতে আইজিএম হাসপাতালে বিক্ষোভ ডিআরবি কর্মীদের

আগরতলা: দুর্গাপূজার আগে অ্যাডভান্সের দাবিতে বিক্ষোভে সামিল হলেন আইজিএম হাসপাতালের ডিআরবি কর্মীরা। বৃহস্পতিবার হাসপাতালে বিক্ষোভ প্রদর্শন করে অবিলম্বে…

ByByReshmi Debnath Oct 1, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top