News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলা-আখাউড়া রেল লাইনের জন্য ক্ষতিগ্রস্ত চাষিরা মারাত্মক সমস্যায়
Image

আগরতলা-আখাউড়া রেল লাইনের জন্য ক্ষতিগ্রস্ত চাষিরা মারাত্মক সমস্যায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ফেব্রুয়ারি৷৷ আন্তর্জাতিক রেলপথের কারণে বাধারঘাট এর চারিপাড়া এবং পুলিশ পাড়া এলাকার কৃষকরা জীবন-জীবিকা নিয়ে জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন৷ সমস্যা সম্পর্কে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা সম্পূর্ণভাবে অবগত থাকা সত্ত্বেও কার্যকরী পদক্ষেপ নিচ্ছেন না বলে কৃষকদের অভিযোগ৷ আগরতলা আখাউড়া আন্তর্জাতিক রেলপথ নির্মাণের ফলে বাধারঘাট এর চারিপাড়া পুলিশ পাড়া এলাকার কৃষকরা জটিল সমস্যায় পড়েছেন৷


রেললাইন নির্মাণ করা হলেও ওই এলাকার কৃষিজমি থেকে জল নিষ্কাশন এর জন্য কোন ড্রেনের ব্যবস্থা রাখা হয়নি৷ ফলে কৃষি জমির উপর জমাট বেঁধে থাকে জল৷ জল জমে থাকার ফলে কৃষকরা কৃষি জমিতে চাষাবাদ করতে পারছেন না৷ ফলে তাদের জীবন-জীবিকা সংকটের মুখে পড়েছে৷ কৃষি জমিতে চাষাবাদ করতে না পেরে কৃষকরা বিকল্প কর্মসংস্থানের খোঁজে ঘুরে বেড়াচ্ছেন৷ ক্ষতিগ্রস্ত কৃষক জানিয়েছেন কৃষি জমিতে জল জমে থাকার কারণে তারা কোন ধরনের চাষাবাদ করতে পারছেন না৷

ফলে তারা জীবন-জীবিকা নিয়ে জটিল সমস্যার সম্মুখীন হয়েছেন৷ তারা বলেন আন্তর্জাতিক রেলপথ নির্মাণের ফলে তাদেরকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে৷ কৃষি জমিতে জল জমে থেকে কৃষি উৎপাদন ব্যবস্থা পুরোপুরি স্তব্ধ হয়ে পড়ার বিষয়টি স্থানীয় বিধায়ক এবং প্রশাসনের পদস্থ কর্মকর্তাদের জানানো হয়েছে৷ কিন্তু তাদের তরফ থেকে এখনো পর্যন্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ৷ চারিপাড়া এবং পুলিশ পাড়ার কৃষক পরিবারের বাড়িতে গরু-বাছুর রয়েছে৷ কৃষি ফসল না করতে না পারার কারণে গরুর জন্য খাদ্য সংগ্রহ করতে পারছেন না৷ ফলে অন্যান্য জায়গা থেকে গরুর জন্য খাবার ক্রয় করে আনতে হচ্ছে৷ কৃষি জমিতে জল জমে থেকে ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষকরা এখন বিকল্প কর্মসংস্থানের জন্য হন্যে হয়ে ঘুরছে৷


এক সময় যখন কৃষি জমিতে চাষাবাদ করতে পারতেন তখন তাদের ফসল নিজের সংসারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করতে পারতেন৷ এখন কৃষিজমি থেকেও তারা অন্যান্য জায়গায় গিয়ে দিনমজুরি জীবন-জীবিকা নির্বাহ করতে বাধ্য হচ্ছেন৷ তাতে তারা ক্ষোভে ফুঁসছেন৷ কৃষক পরিবারের লোকজন জানিয়েছেন কৃষিজমি থেকে জল নিষ্কাশনের ব্যবস্থা করতে না পারলে সরকার তাদের জমি কিনে নিয়ে যাক তারা অন্য জায়গায় চলে যাবেন৷ তাদের এই জটিল সমস্যা সমাধানের জন্য তারা দাবি জানিয়েছেন৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top