News Flash

  • Home
  • Uncategorized
  • গ্রামোন্নয়নে পারফরমেন্স রিভিউ কমিটির ভার্চুয়াল পর্যালোচনা সভা ত্রিপুরা প্রশংসিত
Image

গ্রামোন্নয়নে পারফরমেন্স রিভিউ কমিটির ভার্চুয়াল পর্যালোচনা সভা ত্রিপুরা প্রশংসিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি৷৷ ভারত সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের সচিবের সভাপতিত্বে আজ আগরতলায় পারফরমেন্স রিভিউ কমিটির ভার্চুয়াল পর্যালোচনা সভায় এমজিএন রেগা, পিএমএওয়াই-জি, এনআরএলএম, ডিডিইউ- জিকেওয়াই এবং এসপিএমআরএম প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়৷


পর্যালোচনা সভায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব, অতিরিক্ত সচিব, সংশ্লিষ্ট মন্ত্রকের উচ্চপদস্থ আধিকারিকগণ, রাজ্যের গ্রামোন্নয়ন দপ্তরের সচিব, অতিরিক্ত সচিব ও অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ পারফরমেন্স রিভিউ কমিটির এই পর্যালোচনা সভায় রাজ্যের কাজের অগ্রগতি প্রশংসা পেয়েছে৷ ৩১শে মার্চ, ২০১৯ এর আগে পর্যন্ত এমজিএন রেগায় ৯৯.৬০ শতাংশ কাজ সম্পন্ন করে ত্রিপুরা দ্বিতীয় স্থান অধিকার করে৷

২০১৯-২০ অর্থবর্ষে যে সমস্ত কাজ নেওয়া হয়েছিল তার ৯৩.৮৫ শতাংশ কাজ সম্পন্ন করে ত্রিপুরা তৃতীয় স্থান অধিকার করে৷ টাইম ও মোশান স্ট্যাডিতে অগ্রগতির জন্য ১৩টি রাজ্যের মধ্যে রাজ্যের স্থান থাকার জন্যও ত্রিপুরা প্রশংসিত হয়েছে৷ ৮৪ শতাংশ মজুরী ১৫দিনের মধ্যে প্রদান করা হচ্ছে যা জাতীয় গড়ের উপরে রয়েছে৷


২০১৯-২০ এবং ২০২০-২১ এর দ্বিতীয় পর্যায়ের পিএমএওয়াই-জি’র ৬৮ শতাংশ কাজ সম্পন্ন করার জন্য ত্রিপুরা প্রথম স্থান অধিকার করেছে৷ ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত ৮২ শতাংশ গ্রামীণ গৃহ নির্মাণ প্রকল্পের কাজ সম্পন্ন করার জন্য রাজ্য ষষ্ঠ স্থান দখল করেছে৷ ১৬টি রাজ্যের মধ্যে ত্রিপুরাও একটি রাজ্য যেখানে গ্রামীণ রাজমিসস্ত্রীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং ৫৮ জন রাজমিস্ত্রীর প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top