News Flash

  • Home
  • Uncategorized
  • চোট পেয়ে প্রথম দু’টি টেস্ট থেকে ছিটকে গেলেন ব্রিটিশ ওপেনার জ্যাক ক্রাউলি
Image

চোট পেয়ে প্রথম দু’টি টেস্ট থেকে ছিটকে গেলেন ব্রিটিশ ওপেনার জ্যাক ক্রাউলি

চেন্নাই, ৪ ফেব্রুয়ারি (হি.স.) :ইংল্যান্ড শিবিরে জন্য দুঃসংবাদ । জ্যাক ক্রাউলির কব্জিতে চোট । ভারতের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ শুরুর আগেই  কব্জির চোটের জন্য সিরিজের প্রথম দু’টি টেস্ট থেকে ছিটকে গেলেন ব্রিটিশ ওপেনার জ্যাক ক্রাউলি। বৃহস্পতিবারই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে  ক্রাউলির ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বুধবার ক্রাউলি চিপকের সাজঘরে পা পিছলে পড়ে যান। কব্জিতে চোট লাগে তাঁর। বুধবার সেকারণেই দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি। স্ক্যান করানোর পর জানা যায় তাঁর ডান হাতের কব্জির চোট মোটেও হালকা নয়। তার পরেই ইসিবির তরফে বিজ্ঞপ্তি জারি করে ক্রাউলির না খেলার কথা ঘোষণা করা হয়।

ইসিবির তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মঙ্গলবার চেন্নাইয়ে অনুশীলনের সময় কেন্টের জ্যাক ক্রাউলি ড্রেসিংরুমের মার্বেলের মেঝেতে পা পিছলে পড়ে যান। স্ক্যান রিপোর্টে নিশ্চিত হওয়া গিয়েছে যে, তাঁর ডান হাতের কব্জিতে চোট লেগেছে। ফলে ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম দু’টি টেস্ট থেক ছিটকে গিয়েছেন তিনি।’

ব্রিটিশ নির্বাচকরা অবশ্য আগেই ওলি পোপকে টেস্ট স্কোয়াডে ঢুকিয়ে দিয়েছেন। ২৩ বছর বয়সী মিডল অর্ডার ব্যাটসম্যান চোট সারিয়ে পুরোপুরি ফিট হয়ে ওঠায় তাঁকে টেস্ট স্কোয়াডে ঢুকিয়ে দেওয়া হল বলে ইসিবির তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top