বিশালগড়ে প্যাকিংয়ের মেশিনসহ বিস্তর পরিমাণ গাঁজা উদ্ধার, ধৃত দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ফেব্রুয়ারি৷৷ গাঁজা বিরোধী অভিযান চালিয়ে বড় ধরনের সাফল্য পেল বিশালগড় থানার পুলিশ৷ বিশালগড় থানার চেলিখোলা এলাকার গভীর জঙ্গল থেকে গাঁজা প্যাকিং করার যন্ত্র সহ অনুমানিক ২০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ৷ সেখান থেকে তিনটি বাইক উদ্ধার করা হয়েছে৷ গাঁজা প্যাকিং এর সঙ্গে জড়িত দুই যুবককে আটক করা হয়েছে৷ আটক দুই যুবকের নাম মানিক রুদ্র পাল এবং বিশ্বজিৎ রুদ্রপাল৷


সংবাদ সূত্রে জানা গেছে বিশালগড় এর চেলিখলা এলাকার গভীর জঙ্গলে গাঁজা প্যাকিং এর কাজ চলছে বলে বিশালগড় থানার পুলিশের কাছে সুনির্দিষ্ট খবর আসে৷ সেই খবরের ভিত্তিতে বিশালগড় থানা ওসিদেবাশীষ সাহা সহ অন্যান্য পুলিশ অফিসারদের নেতৃত্বে পুলিশ ও নিরাপত্তা কর্মীরা শৃঙ্খলা এলাকার জঙ্গল ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে৷ তল্লাশি চালিয়ে বড় ধরনের সাফল্য পেয়েছে পুলিশ৷
বিশালগড় থানার ওসি জানিয়েছেন সেখানে বেশ কিছুদিন ধরেই শুকনো গাঁজা প্যাকিং করার কাজ চলছিল৷ সুনির্দিষ্ট খবরের ভিত্তিতে অভিযান চালানোর ফলে তাদের সেই প্রয়াস ব্যর্থ হয়েছে৷ গাঁজা প্যাকিং করে বিভিন্ন স্থানে পাচার করা হতো বলে জানিয়েছেন বিশালগড় থানার ওসি৷ গাঁজা প্যাকিং এর সঙ্গে জড়িত দুই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ এই চক্রের জড়িতদের নাম ও তার করার চেষ্টা চালাচ্ছে পুলিশ৷শীঘ্রই গাঁজা পাচার চক্রের হদিশ মিলবে বলেও আশা প্রকাশ করেছেন বিশালগড় থানার ওসি৷

উল্লেখ্য রাজ্যে উৎপাদিত গাঁজা প্যাকিং করে রেলপথে এবং সড়কপথে বিভিন্ন রাজ্যে প্রতিনিয়ত পাচার করা হচ্ছে৷ গাঁজা প্যাকিং করার জন্য রীতিমতো যন্ত্রপাতিও রয়েছে গাজার পাচারকারীদের কাছে৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে৷