নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ফেব্রুয়ারি৷৷ অসম ও পশ্চিমবঙ্গের মত ত্রিপুরার চা শ্রমিকদের জন্য প্যাকেজ দেওয়ার দাবী জানালেন সাংসদ প্রতীমা ভৌমিক৷ এই বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে অনুরোধ জানালেন প্রতীমা ভৌমিক৷ চিঠিতে তিনি উল্লেখ করেছেন ত্রিপুরা রাজ্য সরকারের তিনটি চা বাগান সহ মোট ৪৮টি চা বাগান রয়েছে৷
এইসব চা বাগানে ১৫ হাজার শ্রমিক বর্তমানে কাজ করছেন৷ তার মধ্যে পঞ্চাশ শতাংশ শ্রমিক মহিলা৷ তাই গতকাল বাজেটে অসম ও পশ্চিমবঙ্গের চা শ্রমিকদের যে সুুযোগ সুবিধা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে তা যেন ত্রিপুরার চা বাগান শ্রমিকদের জন্যও করা হয়৷

