নিজস্ব প্রতিনিধি, নতুনবাজার, ১ ফেব্রুয়ারি৷৷ গত ৩১ জানুয়ারি করবুক মহকুমার অন্তর্গত ডুম্বুর জলাশয়ে নারকেল কুঞ্জ আর মন্দির ঘাট জলাশয়ের মাঝেমাঝি স্থানে ২টি পর্যটকের নৌকার মুখোমুখি সংঘর্ষের হাত থেকে বেঁচে যায় ৮/৯ জন পর্যটক৷ এরমধ্যে একজনের হাত থেকে একটি মোবাইল জলের তলে তলিয়ে যায়৷ কিছুক্ষণের জন্যে হলেও ওই দুই নৌকার মুখোমুখি সংঘর্ষে পর্যটকরা প্রচন্ড আতঙ্কিত হন৷
যদিও করবুক মহকুমা শাসক এই বিষয়গুলি জানিয়ে আরো বলেন এত বড় জলাশয় কি করে একসঙ্গে এসে নৌকা দুটি মুখোমুখি হলো এটাই ভাবনার৷ তিনি বিষয়গুলি খতিয়ে দেখছেন৷ এছাড়া পর্যটকদের বক্তব্য হল ত্রিপুরার প্রধান পর্যটন কেন্দ্র হলে পরেও ডুম্বুর জলাশয়ের নৌকা ঘাট এবং নৌকা ও চালকগন পারদর্শী নন এবং নৌকার ভাড়াও কোন নির্দিষ্ট মাপ কাঠির মধ্যে থাকছে না৷
ফলে পর্যটকদের বহুমুখী সমস্যায় পড়তে হচ্ছে৷ এই সমগ্র বিষয়গুলি গোমতী জেলার জেলা শাসকের এবং গোমতী জেলার পুলিশ আধিকারিক এর দৃষ্টি আকর্ষণ করেছেন৷ বিশেষ করে ডুম্বুর জলাশয়কে কেন্দ্র করে যে পর্যটনকেন্দ্র গড়ে উঠতে চলেছে তার জন্য প্রশাসনিকভাবে একটি সুষ্ঠুু কমিটি গঠন করা প্রয়োজন৷ তার সাথে যুক্ত ডিজাস্টার টিমকেও আরো বেশি সচেতন হতে হবে৷



















