News Flash

  • Home
  • Uncategorized
  • স্মার্ট সিটি প্রকল্পে পার্ক ঘুরে দেখলেন জেলা শাসক
Image

স্মার্ট সিটি প্রকল্পে পার্ক ঘুরে দেখলেন জেলা শাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ড শৈলেশ কুমার যাদব রবিবার জগন্নাথ বাড়ি সংলগ্ণ নির্মীয়মান পার্কটি পরিদর্শন করেছেন৷ জগন্নাথ বাড়ি সংলগ্ণ পার্কটি আগরতলা স্মার্ট সিটি প্রকল্পে উন্নত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ বেশ কিছুদিন ধরেই পার্কটির নির্মাণকজ চলছে৷ এখনো পর্যন্ত নির্মাণ কাজ শেষ হয়নি৷ কাজ চলেছে অনেকটাই ধীরগতিতে৷ করোনা ভাইরাস সংক্রমণ জনিত পরিস্থিতিতে নির্মাণকাজ পুরোপুরি বন্ধ ছিল৷ সরকারি বিধি নিষেধ প্রত্যাহার করে নেওয়ার পর পুনরায় নির্মাণের কাজ পুনরায় শুরু হয়৷জেলাশাসক শৈলেশ কুমার যাদব রবিবার ছুটির দিনে পার্কটি পরিদর্শনকালে কাজের গুণগত মান খতিয়ে দেখেন৷

তিনি বলেন অনেক আগেই নির্মাণকাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল৷ কাজ শেষ হতে অনেকটা সময় দেরি হয়েছে৷তবে ফেব্রুয়ারি মাসের মধ্যেই যাতে নির্মাণ কাজ পুরোপুরি শেষ করে এতে জনগণের জন্য উৎসর্গ করে দেওয়া যায় সে জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক শৈলেশ কুমার যাদব৷উল্লেখ্য জগন্নাথ বাড়ি সংলগ্ণ এই পার্কটিতে প্রতিদিন ব্যাপক সংখ্যক লোকজনের সমাগম ঘটে থাকতো৷প্রাকৃতিক দুযর্োগে পার্কটির দেওয়াল ভেঙ্গে পড়ায় এবং পার্কটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সেটি পুনরায় নির্মাণ এর কাজ শুরু করা হয়৷ আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের নির্মাণ কাজ করা হচ্ছে৷অংশের মানুষজন অবসর সময় বিনোদনের সুযোগ পাবেন৷দিঘির পাশেই পার্ক অবস্থিত হওয়ায় এক মনোরম দৃশ্য অনুভব করতে সক্ষম হন পর্যটকসহ সকল মানুষজন৷ সেজন্যই অগ্রাধিকারের ভিত্তিতে স্মার্ট সিটি প্রকল্পে এই পার্কটি সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top