সু কি-র আটকের প্রতিবাদে জাপানে বিক্ষোভ

টোকিও, ১ ফেব্রুয়ারি (হি.স.):  মায়ানমারের ক্ষমাতাসীন দলের নেত্রী অং সান সু কিকে আটকের প্রতিবাদে জাপানে বিক্ষোভ । সোমবার টোকিওতে ইউনাইটেড ইউনিভার্সিটির সামনে অং সান সু কির মুক্তির দাবিতে ওই বিক্ষোভ মিছিল

সোমবার ভোরে অভিযান চালিয়ে ক্ষমতাসীন দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) -এর প্রধান অং সান সু কি ও প্রেসিডেন্টসহ বেশ কয়েকজন মন্ত্রীকে আটকের পর ফের দেশটির নিয়ন্ত্রণ নিয়েছে মায়ানমারের সেনাবাহিনী। এরপরই টোকিওতে ইউনাইটেড ইউনিভার্সিটির সামনে অং সান সু কির মুক্তির দাবিতে ওই বিক্ষোভ মিছিল করেছেন মায়ানমারের একদল অধিকারকর্মী।  

এদিকে, জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি কাসুনোবু কাতো বলেছেন, জাপান বিশ্বাস করে– গণতান্ত্রিক প্রক্রিয়ায় আলোচনার মাধ্যমে দুপক্ষের সমস্যার সমাধান করা উচিত