News Flash

  • Home
  • Uncategorized
  • পশ্চিম জেলায় লোক আদলতে শুনানির জন্য উঠে চার হাজার মামলা
Image

পশ্চিম জেলায় লোক আদলতে শুনানির জন্য উঠে চার হাজার মামলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারি৷৷ পশ্চিম জেলা আইনসভা কর্তৃপক্ষের উদ্যোগে রবিবার আগরতলায় জেলা ও দায়রা জজ আদালতের সামনে লোক আদালত অনুষ্ঠিত হয়৷ মোট আটটি কোর্টে ৪০০০ মামলা শুনানির জন্য উঠে৷ মোটর ভেহিকেল সংক্রান্ত এইসব মামলা নিষ্পত্তির জন্য লোক আদালতে তোলা হয়৷


এদিন বেশির ভাগ মামলাই নিষ্পত্তি হয়েছে৷ পশ্চিম জেলা আইনসভা কর্তৃপক্ষের জেলা সচিব সৌরভ সাহা জানিয়েছেন প্রতিবছর চারবার এ ধরনের লোক আদালত অনুষ্ঠিত হয়৷এ ধরনের লোক আদালতের মধ্য দিয়ে বকেয়া মামলার নিষ্পত্তি করা সহজ উপায় বলে তিনি অভিমত ব্যক্ত করেন৷ সে কারণেই সারা দেশজড়ে এ ধরনের লোক আদালত সংগঠিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে৷আমাদের রাজ্যে এধরনের লোক আদালত সংগঠিত করার মধ্য দিয়ে বকেয়া মামলা নিষ্পত্তি করা সম্ভব হয়েছে৷ আগামী দিনেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে বলে জেলা সচিব সৌরভ সাহা জানিয়েছেন৷


আগরতলায় আয়োজিত লোক আদালত কে কেন্দ্র করে বকেয়া মামলার নিষ্পত্তি করতে ব্যাপক সংখ্যক মানুষজনকে এগিয়ে আসতে দেখা গেছে৷ এ ধরনের লোক আদালতের মধ্য দিয়ে মুখো মানুষ হয়রানির হাত থেকে রক্ষা পেয়েছেন৷স্বভাবতই এ ধরনের লোক আদালতের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস দিন দিন বেড়ে চলেছে৷

Releated Posts

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top