News Flash

  • Home
  • Uncategorized
  • ভূঁইয়ার মাথায় চুরি স্বর্ণালংকটার লুট
Image

ভূঁইয়ার মাথায় চুরি স্বর্ণালংকটার লুট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জানুয়ারি৷৷ বিশালগড় থানা এলাকার ভূঁইয়ার মাথা এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে বাড়িতে ঢুকে নগদ টাকা সোনা গয়না সহ অন্যান্য মূল্যবান নথিপত্র হাতিয়ে নিয়ে গেছে চোরের দল৷


জানা গেছে বাড়ির মালিক হরেকৃষ্ণ দাস এবং তার স্ত্রী পূর্ণিমা দাস গত বৃহস্পতিবার শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন৷ বাড়িতে ফিরে এসে দেখেন তাদের বাড়ির দরজা-জানালা সব কিছু ভাঙ্গা৷ ঘরে ঢুকে লক্ষ করেন আলমারি ভেঙ্গে নগদ টাকা, সোনার গয়না এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোরের দল৷ ঘটনাটি পরিবারের তরফ থেকে বিশালগড় থানার পুলিশকে জানানো হয়৷ খবর পেয়ে বিশালগড় থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে৷ তবে চুরি যাওয়ার জিনিসপত্র উদ্ধারের কোনো সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ স্থানীয় জনগণের অভিযোগ প্রায় সময় ওই এলাকায় এধরনের ঘটনা ঘটে চলেছে৷ এলাকায় রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি জানানো হয়েছে পুলিশের কাছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top