নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার/আগরতলা, ১৬ জানুয়ারি৷৷ পৃথক স্থানে যান দূর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে৷ তাছাড়া গুরুতরভাবে আহত হয়েছেন আরও ১২ জন৷ রাজ্যে যান দূর্ঘটনা মাত্রাতিরিক্ত ভাবে বৃদ্ধি পয়েছে বলে তথ্যাভিজ্ঞ মহলের দাবি৷
ঘটনার বিবরনে জানাযায় শান্তিরবাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ীর নবরামবাড়ী এলাকায় একটি কমান্ডার গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পড়ে যায়৷ এতে করে গাড়ীতে থাকা ৯ জন যাত্রী গুরুতর আহত হয়৷ জানা যায় কমান্ডার গাড়ীটি বাগমারা থেকে কোয়াইফাং এর উদ্দ্যেশ্যে যাচ্ছিল৷ এরইমধ্যে নবরামবাড়ী এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে গাড়ীটি দুর্ঘটনার কবলে পরে৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দমকলবাহীনির কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের ঘটনাস্থলথেকে উদ্ধারকরে জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে৷
আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক ৪ জনকে গোমতী জেলা হাসপাতালে রেফারকরে৷ গুরুতর আহত চার ব্যক্তি হলো সুজিত ত্রিপুরা, কুমারজয় ত্রিপুরা, অনিরতা ত্রিপুরা, বিজরাম ত্রিপুরা৷ অপরদিকে একইদিন রাতের বেলায় শান্তির বাজার মহকুমার পতিছড়ী ড্রপগেইট এলাকায় টি আর ০৩ জে ৫৮৫৮ নাম্বারের একটি বাইক রাস্তায় দাড়ীয়েথাকা একটি লড়ীরসঙ্গে সজোরে ধাক্কাদেয়৷ এতেকরে বাইক আরোহীমরপুরের বাসিন্দা তাপস দাস (২৮) গুরুতর আহতহয়৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে দমকল বাহীনির কর্মীরা আহতকে ঘটনাস্থল থেকে উদ্ধারকরে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসে৷ সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা আশঙ্কাজনক দেখে আহত যুবককে গোমতী জেলাহাসপাতালে স্থানান্তরিত করে৷
এদিকে, ধলাই জেলার কমলপুরের শিববাড়ি এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবক গুরুতর ভাবে আহত হয়েছে৷ আহত যুবকের নাম সনজিৎ মালাকার৷ বাড়ি কামালপুরের দেবী ছড়া এলাকায়৷ সংবাদ সূত্রে জানা গেছে মকর সংক্রান্তি উপলক্ষে শিববাড়িতে দুই দিনব্যাপী মেলা বসেছে৷ শুক্রবার রাতে মেলা থেকে সুকটি করে বাড়িতে ফিরছিল সনজিৎ মালাকার নামে ওই যুবক৷ রাত পৌনে দশটা নাগাদ বাক নেওয়ার সময় সুকটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে৷ তাতে সুকটি নিয়ে ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয় সনজিৎ মালাকার নামে ওই যুবক৷
পথচারীরা ঘটনাটি দেখতে পেয়ে কমলপুর বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতাল অ্যাম্বুলেন্স পাঠানোর জন্য খবর দেন৷খবর পেয়ে বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে পথ দুর্ঘটনায় আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে স্থানান্তর করা হয় কুলাই জেলা হাসপাতালে৷ তার অবস্থা সঙ্কটজনক বলে জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে৷ কমলপুর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷আশঙ্কা করা হচ্ছে শীতের রাতে সুকটি নিয়ে আসার সময় বাক নেওয়ার সময় নিয়ন্ত্রণ রক্ষা করতে পারেনি ওই যুবক৷ ফলে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷
অন্যদিকে, শনিবার সাতসকালে খয়ের পুর এর বৃদ্ধি নগর এলাকায় পথ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে৷ পথদুর্ঘটনায় মৃত যুবকের নাম অমৃত তাতী৷ তার বাড়ি মেগলীপাড়া এলাকায়৷ সে পেশায় একজন রাজমিস্ত্রি যুগালী৷ আগরতলায় সে কাজ করতো৷কাজের উদ্দেশ্যে শনিবার সকালে বাড়ি থেকে বাইক নিয়ে আগরতলার উদ্দেশ্যে আসছিল ওই যুবক৷বাইক দয়ে বৃদ্ধি নগর এলাকায় এসে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে৷ তাতে ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷
স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান এবং খবর পাঠান দমকল বাহিনীকে৷খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ছুটে এসে গুরুতর আহত অবস্থায় শ্রমিক অমৃত তাতীকে থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ জিব হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজনরা জিবি হাসপাতালে ছুটে আসেন৷জিবি হাসপাতাল এ তার নিথর দেহ পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়েন আত্মীয়-পরিজনরা৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

