ভারতে নতুন করে করোনায় আক্রান্ত ১৫,১৪৪

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি. স.): দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণ প্রক্রিয়া। কিন্তু বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ১৪৪। নিহত ১৮১। ওই সময়ের মধ্যে গোটা দেশে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১৭ হাজার ১৭০। ফলে সব মিলিয়ে বর্তমানে ভারতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ০৫ লক্ষ ৫৭ হাজার ৯৮৫। সক্রিয় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ০৮ হাজার ৮২৬। সুস্থ হয়ে উঠেছে ১ কোটি ০১ লক্ষ ৯৬ হাজার ৮৮৫। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৫২ হাজার ২৭৪।

করোনা র জেরে সব থেকে খারাপ অবস্থা কেরলে। সেখানে বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬৮ হাজার ৬৩৩। এর পরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ১৬৩। ভারতের চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএমআর এর তরফ থেকে জানানো হয়েছে বিগত ২৪ ঘন্টায় ৭ লক্ষ ৭৯ হাজার ৩৭৭ নমুনা পরীক্ষা করা হয়েছে। সব মিলিয়ে গোটা দেশে এখনো পর্যন্ত ১৮ কোটি ৬৫ লক্ষ ৪৪ হাজার ৮৬৮ পরীক্ষা করা হয়েছে।