কীর্তন দেখে ফেরার পথে নাবালিকাকে অপহরণের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ ডিসেম্বর৷৷ উদয়পুরের মাতাবাড়ি এলাকায় হরিনাম সংকীর্তন থেকে বাড়ি ফেরার পথে এক নাবালিকাকে অপহরণের চেষ্টা করে কতিপয় দুর্বৃত্ত৷জানা যায় না বালিকাটি যখন হরিনাম সংকীর্তন থেকে বাড়ি ফিরছিল তখন কতিপয় দুর্বৃত্ত গাড়ি করে এসে নাবালিকাকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে৷ নাবালিকাকে চিৎকার করলে লোকজন ছুটে আসেন৷


তখন না বালিকাটিকে ছেড়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এ ব্যাপারে উদয়পুর মহিলা থানায় একটি সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷তবে এখনো পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়নি পুলিশ৷অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷উল্লেখ্য রাজ্যের বিভিন্ন স্থানে অপহরণ খুন সন্ত্রাস এবং ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে৷ এর ফলে বিশেষ করে মা-বোনদের নিরাপত্তা নিয়ে সংশয় ক্রমশ বেড়েই চলেছে৷