News Flash

  • Home
  • Uncategorized
  • ভারতকে আত্মনির্ভর করার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে ফ্রেট করিডোর : প্রধানমন্ত্রী
Image

ভারতকে আত্মনির্ভর করার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে ফ্রেট করিডোর : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৯ ডিসেম্বর (হি.স.): ভারতকে আত্মনির্ভর করার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে ফ্রেট করিডোর। ব্যবসায়ী হোক অথবা কৃষক এবং ভোক্তা, সকলেই ফ্রেট করিডোরের মাধ্যমে উপকৃত হবেন। মঙ্গলবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ইস্টার্ন ডেডিকেটেড ফ্রেট করিডোরের নিউ ভাউপুর-নিউ খুর্জা শাখার উদ্বোধন করার পর এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন, ভারত এই মুহূর্তে বিশ্বের একটি বড় অর্থনৈতিক শক্তি হওয়ার লক্ষ্যে দ্রুতগতিতে এগিয়ে চলেছে, একইসঙ্গে দুর্দান্ত যোগাযোগও দেশের অগ্রাধিকার। এই চিন্তাভাবনা নিয়েই বিগত ৬ বছরে ভারতে আধুনিক কানেকটিভিটির কাজ দৃঢ়তার সঙ্গে করা হচ্ছে। আমাদের দেশে যাত্রী ট্রেন এবং মালগাড়ি একই রেললাইনের উপর দিয়ে যায়। মালগাড়ি ধীর গতিতে চলাচল করে। মালগাড়িকে রাস্তা দেওয়ার জন্য স্টেশনে দাঁড়িয়ে থাকে যাত্রী ট্রেন, এর ফলে যাত্রী ট্রেন এবং মালগাড়ি উভয়ই দেরিতে গন্তব্যে পৌঁছয়। এই বিশেষ করিডোরগুলির সাহায্যে যাত্রীবাহী ট্রেন যথাসময়ে চালানো নিশ্চিত হবে।

প্রধানমন্ত্রী বলেন, এই ফ্রেট করিডোর আত্মনির্ভর ভারতের অনেক বড় মাধ্যম। ভারতকে আত্মনির্ভর করে তোলার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে এই ফ্রেট করিডোর। ব্যবসায়ী হোক অথবা কৃষক এবং ভোক্তা, সকলেই উপকৃত হবেন। এই ফ্রেট করিডোর থেকে কিসান রেলও উপকৃত হবে। প্রধানমন্ত্রী বলেন, আধুনিক ট্রেন তৈরি করার পাশাপাশি রফতানিও করছে ভারত। বিগত ৬ বছরে রায়বেরেলি মডার্ন কোচ ফ্যাক্টরি ৫ হাজারের বেশি নতুন রেলওয়ে কামরা তৈরি করেছে।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top