News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে ৩০ কোটি জনগণকে প্রতিষেধক দেওয়ার পর্যায়ে থাকবে ভারত : হর্ষবর্ধন
Image

আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে ৩০ কোটি জনগণকে প্রতিষেধক দেওয়ার পর্যায়ে থাকবে ভারত : হর্ষবর্ধন

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বর (হি. স.): করোনা মোকাবিলার জন্য গঠিত উচ্চস্থরীয় মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব  করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: হর্ষবর্ধন। চলতি বছরের মার্চ মাস থেকে এখনও পর্যন্ত এই নিয়ে ২২ বার এই বৈঠক বসল। শনিবারের বৈঠকে সকলকে আশ্বস্ত করে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জানিয়েছেন, আগামী ছয় থেকে সাত মাসের মধ্যে দেশের প্রায় ৩০ কোটি জনসংখ্যাকে প্রতিষেধক দেওয়ার পর্যায়ে থাকবে ভারত।

করোনায় আক্রান্তের বৃদ্ধির হার ২ শতাংশে নেমে গিয়েছে। মৃত্যুর হার ১.৪৫ শতাংশ। ভারত বিশ্বের সেইসব দেশে তালিকার মধ্যে রয়েছে যেখানে করোনায় মৃত্যুর হার সবচাইতে কম। সুস্থ হয়ে ওঠার হার ৯৫.৪৬ শতাংশ। প্রতিদিন ১০ লাখেরও বেশি পরীক্ষা দেশে হচ্ছে। দেশের মধ্যে সক্রিয় আক্রান্তের হার ৬.২৫ শতাংশ।

এদিনের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রী এস জয়শংকর, অসামরিক বিমান পরিবহন মন্ত্রী হরদীপ পুরি, স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনীকুমার চৌবে এবং স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই। এছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন নীতি আয়োগ এর স্বাস্থ্য বিষয়ক সদস্য ডা: বিনোদ কে পাল, প্রধানমন্ত্রী দফতর এর উপদেষ্টা অমরজিৎ সিং প্রমুখ। গোটা বৈঠক ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top