News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষক আন্দোলন : রাজ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নিতে ডিজিপি ও জেলাশাসকদের নির্দেশ
Image

কৃষক আন্দোলন : রাজ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যবস্থা নিতে ডিজিপি ও জেলাশাসকদের নির্দেশ

আগরতলা, ১৪ ডিসেম্বর (হি.স.)৷৷ কৃষক আন্দোলনকে ঘিরে ত্রিপুরায়ও বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালনের আশঙ্কায় রাজ্য পুলিশের মহানির্দেশক এবং সমস্ত জেলাশাসকদের যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখার জন্য পরামর্শ দিয়েছেন সাধারণ প্রশাসন দফতরের প্রধান সচিব বরুণ কুমার সাহু৷ তিনি সতর্ক করে বলেছেন, ১৪ ডিসেম্বর কিংবা তার পরবর্তী দিনে ত্রিপুরায় রাস্তা কিংবা রেল অবরোধের সম্ভাবনা রয়েছে৷


তিনি ডিজিপি এবং জেলাশাসকদের বলেন, কৃষক আন্দোলনকে ঘিরে ত্রিপুরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন৷ এ-ক্ষেত্রে গণ পরিবহণ ব্যবস্থায় কোনওভাবেই যাতে প্রভাব না পড়ে সে-বিষয়ে গুরুত্ব দিন৷ তাঁর পরামর্শ, রাস্তা এবং রেল অবরোধ এড়ানোর লক্ষ্যে সারা ত্রিপুরায় স্থানীয় কৃষক নেতাদের সাথে আলোচনা করুন এবং তাঁদের বুঝিয়ে এ-ধরনের পদক্ষেপ থেকে বিরত রাখুন৷

সাথে তিনি কোভিড-১৯ পরিস্থিতি মনে করিয়ে দিয়ে বলেন, স্বাস্থ্যবিধি লঙ্ঘন কোনওভাবেই বরদাস্ত করা যাবে না৷ এ-ক্ষেত্রে নজরদারি রাখতে হবে৷ তাছাড়া, সোশ্যাল মিডিয়ায় কৃষক আন্দোলন সংক্রান্ত ভুয়ো খবরের দিকে কঠোর নজরদারি রাখতে হবে৷ প্রয়োজনে ওই ভুয়ো খবর সরানোর জন্য কড়া ব্যবস্থা নিতে হবে৷ প্রসঙ্গত, কৃষক আন্দোলনকে বামপন্থীরা সমর্থন করছেন৷

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top