আগরতলা, ১২ ডিসেম্বর (হি.স.)৷৷ জাতীয় লোক আদালতে ত্রিপুরায় ১২৪টি মামলার নিষ্পত্তি হয়েছে৷ তাতে জরিমানা বাবদ আদায় হয়েছে ৪৭ লক্ষ ২৫ হাজার ৬০০ টাকা৷
ত্রিপুরা রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য-সচিব এ দেববর্মা জানিয়েছেন, সারা ত্রিপুরায় ৩৯টি আদালত স্থাপন করা হয়েছিল৷ সেখানে মোট ৯২৯টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়েছিল৷ তিনি বলেন, যান দুর্ঘটনা, বিবাহ বিচ্ছেদ, এনআই অ্যাক্ট, দেওয়ানি মামলা এবং ব্যাঙ্ক ঋণ আদায় সংক্রান্ত মামলাগুলি নিষ্পত্তির জন্য বাছাই করা হয়েছিল৷
তিনি জানান, সারা ত্রিপুরায় ৩৯টি আদালতে ৯২৯টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়েছিল৷ তাতে মাত্র ১২৪টি মামলা নিষ্পত্তি হয়েছে৷ জরিমানা বাবদ ৪৭ লক্ষ ২৫ হাজার ৬০০ টাকা আদায় হয়েছে৷ এ-বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসদত্ত পুরকায়স্থ জানিয়েছেন, করোনা-প্রকোপের কারণে স্বাস্থ্যবিধির সম্পূর্ণ খেয়াল রাখা হয়েছে৷ মাস্ক পরিধান এবং পারস্পরিক দূরত্ব বজায় রাখা হয়েছিল৷

