News Flash

  • Home
  • Uncategorized
  • ১৩ মিলিয়ন ছাড়াল করোনা-সংক্রমণ, আমেরিকায় মৃত্যু-মিছিল অব্যাহত
Image

১৩ মিলিয়ন ছাড়াল করোনা-সংক্রমণ, আমেরিকায় মৃত্যু-মিছিল অব্যাহত

ওয়াশিংটন, ২৮ নভেম্বর (হি.স.): আমেরিকায় ফের রেকর্ড সংখ্যক বাড়ল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় আমেরিকায় নতুন করে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষেরও বেশি মানুষ। দৈনিক মৃত্যুও বেড়েই চলেছে মার্কিন মুলুকে, শেষ ২৪ ঘন্টায় আমেরিকায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত ১,৫০০ জন রোগীর। ফলে বাড়তে বাড়তে আমেরিকায় কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত ২,৬৪,৮২৩ জন রোগীর মৃত্যু হয়েছে।


জোন্স হপকিন্স ইউনিভার্সিটির দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা ৭.২৭ মিনিট পর্যন্ত আমেরিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ২ লক্ষ মানুষ। সবমিলিয়ে এযাবৎ আমেরিকায় করোনা-আক্রান্ত হয়েছেন ১৩,০৭৯,৩০৫ জন। নতুন করে ১,৫০০ জনের মৃত্যুর পর মৃতের সংখ্যা ২,৬৪,৮২৩-এ পৌঁছেছে। মার্কিন মুলুকে এই মুহূর্তে করোনার ত্রুটি ঢেউ বইছে।

Releated Posts

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top