News Flash

  • Home
  • Uncategorized
  • ভুক্তিভরে রাজ্যেও অনুষ্ঠিত জগদ্বাত্রী পূজা
Image

ভুক্তিভরে রাজ্যেও অনুষ্ঠিত জগদ্বাত্রী পূজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ জগদ্ধাত্রী দেবী দুর্গার অপর রূপ৷ উপনিষদে তার নাম উমা হৈমবতী৷ বিভিন্ন তন্ত্র ও পুরাণ গ্রন্থেও তার উল্লেখ পাওয়া যায়৷ পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর,গুপ্তিপাড়া ও নদিয়া জেলার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী উৎসব জগদ্বিখ্যাত৷ কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে দেবী জগদ্ধাত্রীর বাৎসরিক পূজা অনুষ্ঠিত হয়৷ জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না, চতুর্ভূজা ও সিংহবাহিনী৷ তার হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ গলায় নাগযজ্ঞোপবীত৷


বাহন সিংহ করীন্দ্রাসুর অর্থাৎ হস্তীরূপী অসুরের পৃষ্ঠে দণ্ডায়মান৷ দেবীর গাত্রবর্ণ উদিয়মান সূর্যের ন্যায়৷ নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায়ের রাজত্বকাল থেকেই বঙ্গদেশে জগদ্ধাত্রী পূজার জনপ্রিয়তা বৃদ্ধি পায়৷ জগদ্ধাত্রী পূজার নিয়ম একটু স্বতন্ত্র৷ দুটি প্রথায় এই পূজা হয়ে থাকে৷ কেউ কেউ সপ্তমী থেকে নবমী অবধি দুর্গাপূজার ধাঁচে জগদ্ধাত্রী পূজা করে থাকেন৷ আবার কেউ কেউ নবমীর দিনই তিন বার পূজার আয়োজন করে সপ্তমী, অষ্টমী ও নবমী পূজা সম্পন্ন করেন৷ এই পূজার অনেক প্রথাই দুর্গাপূজার অনুরূপ৷


ধর্মীয় রিতি নীতি মেনে সোমবার সমগ্র দেশের পাশাপাশি রাজ্যেও অনুষ্ঠিত হয় জগদ্ধাত্রী পুজা৷ রাজধানীর প্যালেস কম্পাউণ্ডস্থিত শ্রী শ্রী আনন্দময়ী সংঘের উদ্যোগে অন্যান্য বছরের ন্যায় এই বছরও অনুষ্ঠিত হয় জগদ্ধাত্রী পুজা৷ ধর্মীয় রিতি মেনে সকাল থেকে শুরু হয় পুজা৷ ভক্তদেরও সমাগম ঘটে৷ পুরহিতের মন্ত্র পাঠের মধ্যদিয়ে পুজা সম্পন্ন হয়৷ ভক্তরা জগদ্ধাত্রী দেবীকে প্রনাম করে পরিবারের সকলের মঙ্গল কামনা করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top