Home / গৌ ক্যাবিনেট গঠনের সিদ্ধান্ত শিবরাজ সরকারের, প্রথম বৈঠক ২২ নভেম্বর

গৌ ক্যাবিনেট গঠনের সিদ্ধান্ত শিবরাজ সরকারের, প্রথম বৈঠক ২২ নভেম্বর

ভোপাল, ১৮ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশে গোরু সংরক্ষণের লক্ষ্যে ‘গৌ ক্যাবিনেট’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে শিবরাজ সিং চৌহান সরকার। বুধবার সকালে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিজেই টুইট করে একথা জানিয়েছেন। টুইট করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘মধ্যপ্রদেশে গোরু সংরক্ষণের লক্ষ্যে ‘গৌ ক্যাবিনেট’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, গোরু মন্ত্রকের অধীনেই থাকবে পশুপালন, বন, পঞ্চায়েত, গ্রামোন্নয়ন এবং স্বরাষ্ট্র ও পরিবার কল্যাণ দফতর।

বুধবার সকালেই নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, প্রথম বৈঠক হবে আগামী ২২ নভেম্বর (রবিবার)। ওই দিন গোপাষ্টমীতে দুপুর বারোটা নাগাদ আগর মালওয়ার অভয়ারণ্যে বৈঠক আয়োজিত হবে। মধ্যপ্রদেশে বেশ কয়েকবছর ধরেই গোরু মন্ত্রকের দাবি জানানো হচ্ছিল। অবশেষে ‘গৌ ক্যাবিনেট’ গঠনের সিদ্ধান্ত নিয়েছে শিবরাজ সিং চৌহান সরকার।