News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের তিন জায়গায় অগ্ণিকান্ডে পুড়ল বসতঘর, প্রচুর ক্ষয়ক্ষতি
Image

রাজ্যের তিন জায়গায় অগ্ণিকান্ডে পুড়ল বসতঘর, প্রচুর ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ নভেম্বর৷৷ রাজধানীর ধলেশ্বর তরুণ সংঘ সংলগ্ণ চন্দন চৌধুরীর বাড়িতে ভয়াবহ অগ্ণিকাণ্ড৷ রবিবার দুপুরে বাড়ির লোকজন আচমকা দেখতে পায় বাড়ির ত্রিতল থেকে ধুঁয়া বের হচ্ছে৷ তখন তাদের বুঝতে দেরি হয়নি যে অগ্ণিসংযোগ ঘটেছে৷


সাথে সাথে খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীরা৷ দ্রুত মহারাজগঞ্জ ফায়ার ষ্টেশন থেকে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর একটি ইঞ্জিন৷ দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিভানোর কাজে ঝাপিয়ে পড়ে৷ খুব কম সময়ের মধ্যে দমকল বাহিনীর কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে৷ দমকল বাহিনীর এক কর্মী জানান ধারনা করা হচ্ছে বৈদ্যুতিন শটসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে৷ তবে এই অগ্ণিকাণ্ডের ফলে তেমন বেশি কিছু ক্ষতি হয়নি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে৷

আচমকা রান্নার গ্যাসের সিলিন্ডারে অগ্ণি সংযোগের ফলে আহত হল এক মহিলা৷ ঘটনা বিশালগড় স্ট্যান্ড সংলগ্ণ এলাকায়৷আহত মহিলার নাম রত্না দেবনাথ৷ ঘটনার বিবরণে জানা যায় এইদিন সকালে রত্না দেবনাথ নিজের বাড়িতে রান্না করছিলেন৷ আচমকা রান্নার গ্যাসের সিলিন্ডারে অগ্ণি সংযোগ ঘটে যায়৷ তখন তিনি সেই আগুন নিভানোর চেষ্টা করেন৷ এতে তিনি আহত হন৷ তবে তিনি রান্নার গ্যাসের সিলিন্ডারটি বাড়ির পাশের পুকুরের জলে ফেলে দেন৷ খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের৷ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা৷ দমকল বাহিনীর কর্মীরা পুকুরের জল থেকে রান্নার গ্যাসের সিলিন্ডারটিকে তুলে এনে আগুন নিভায়৷ এবং আহত মহিলাকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ জানা যায় আহত মহিলার একাংশ শরীর আগুনে ঝলসে গেছে৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷


ভয়াবহ আগুনে পুড়ল বসত ঘর সহ রান্না ঘর৷ ঘটনা রবিবার দুপুরে কল্যাণপুর থানা এলাকার হঠাৎ কলোনি এলাকায়৷ এলাকার বাসিন্দা হেমেন্দ্র দাসের বসত ঘর ও রান্না ঘর পুড়ে যায় এইদিন৷ বসত ঘরের সকল আসবাবপত্রের পাশাপাশি রান্না ঘরেরও সবকিছু পুড়ে ছাই হয়ে যায়৷ এইদিন দুপুরে এলাকার লোকজন হেমেন্দ্র দাসের ঘরে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে চিৎকার শুরু করে৷ তখন হেমেন্দ্র দাসের বাড়িতে কেউই ছিল না৷

এলাকাবাসিরা খবর দেয় দমকল বাহিনীর কর্মীদের৷ কল্যাণপুর থেকে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷ এবং আগুন নিয়ন্ত্রণে আনে৷ ততক্ষণে বসত ঘর ও রান্না ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়৷ ঘটনার খবর পেয়ে বাড়িতে ছুটে আসে বাড়ির লোকজন৷ তবে আগুন লাগার কারন নিয়ে ধুঁয়াশা দেখা দিয়েছে৷ দমকল বাহিনীর এক কর্মী জানান প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুৎ এর শটসার্কিট থেকে আগুন লেগেছে৷ তবে ঐ সময় এলাকায় বিদ্যুৎ সংযোগ ছিন্ন ছিল৷ স্বাভাবিক ভাবেই আগুন লাগার কারন নিয়ে ধুঁয়াশা দেখা দিয়েছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top