News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে দূর্ঘটনায় গুরুতর ছয়জন
Image

পৃথক স্থানে দূর্ঘটনায় গুরুতর ছয়জন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ ফের যান দুর্ঘটনা তেলিয়ামুড়া-খোয়াই জাতীয় সড়কে৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মোহর ছড়া এলাকায়৷ প্রতিদিনই কোথাও না কোথাও ছোট বড়ো সড়ক দুর্ঘটনার খবর রয়েছেই শিরোনামের পাতায়৷


বুধবার আনুমানিক ১০টা ৩০ মিনিট নাগাদ তেলিয়ামুড়া থানাধীন তেলিয়ামুড়া – খোয়াই জাতীয় সড়কের উপর অর্থাৎ তেলিয়ামুড়া থানাধীন মোহর ছড়া সুকল সংলগ্ণ এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় এক যুবক সহ তার মা৷ আহত যুবকের নাম ইন্দ্রজিৎ কপালি, বয়স ৩১ বছর৷ অন্যদিকে ইন্দ্রজিৎ এর মা ও গুরুতর আহত হয়৷ বাড়ি খোয়াই পহরমুড়া এলাকায়৷

ঘটনার বিবরণে জানা যায়, আজ বুধবার সকাল আনুমানিক ১০ টা ৩০ মিনিট নাগাদ একটি অল্টু গাড়ি তীব্র বেগে খোয়াই পহরমুড়া থেকে তেলিয়ামুড়া দিকে যাত্রী নিয়ে আসার পথে ভারী বর্ষণের ফলে দিশেহারা হয়ে অন্যদিকে একটি বাস গাড়ির পেছনে সজোরে ধাক্কা দেয়৷ এতে আল্টু গাড়িতে থাকা যাত্রীরা আহত হয়৷ পরে আল্টু গাড়িতে থাকা গুরুতর আহত যুবকের বড় ভাই তড়িঘড়ি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে৷ এই দুর্ঘটনার পর অলটো গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়, পরে এলাকাবাসীরা গাড়ি দুটি আটক করে তেলিয়ামুড়া থানায় খবর দেয় কিন্তু চার ঘণ্টা পেরিয়ে গেলেও তেলিয়ামুড়া থানার পুলিশ বাবুরা ঘটনাস্থলে পৌঁছায়নি৷ আহত যুবক এবং যুবকের মার মাথায় আঘাত লাগে৷ বর্তমানে সে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে৷ এইদিকে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে না আশায় তীব্র ক্ষোভ এলাকাবাসীদের মধ্যে৷
অন্যদিকে, ধলাই জেলার কমলপুর-আমবাসা সড়কের মহারানীর দিনেশ দেববর্মা পার্ক সংলগ্ণ এলাকায় যান দূর্ঘটনায় তিন জন গুরুতর আহত হন৷ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ জানা গিয়েছে একটি ট্রিপার ট্রাকের সাথে বাইকের সংঘর্ষ হয়েছে৷

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top