News Flash

  • Home
  • Uncategorized
  • মস্তিষ্কের অস্ত্রোপচার সফল, সুস্থ আছেন ফুটবল কিংবদন্তী মারাদোনা
Image

মস্তিষ্কের অস্ত্রোপচার সফল, সুস্থ আছেন ফুটবল কিংবদন্তী মারাদোনা

বুয়েনস আয়ার্স, ৪ নভেম্বর (হি.স.): অবশেষে দুঃশ্চিন্তা কাটল। মস্তিষ্কের সফল অস্ত্রোপচারের পর ভালো আছেন ফুটবল কিংবদন্তী দিয়েগো মারাদোনা। মারাদোনার স্বাস্থ্য নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে ছিলেন তাঁর ভক্তরা। এতটাই উদ্বিগ্ন ছিলেন যে, বুয়েনস আয়ার্সের প্রাইভেট ক্লিনিকের বাইরে জড়ো হয়েছিলেন ভক্তরা। প্রত্যেককে আশ্বস্ত করে চিকিৎসক লিওপোলডো লুকে জানিয়েছেন, ‘মস্তিষ্কে জমাট বেঁধে যাওয়া রক্ত সরাতে সক্ষম হয়েছি আমরা, দিয়েগো অস্ত্রোপচারের পর ভালো আছেন। আপাতত তিনি পর্যবেক্ষণে থাকবেন।’

মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে যাওয়ায় বুয়েনস আয়ার্সের প্রাইভেট ক্লিনিকে (ওলিভোস ক্লিনিক) ভর্তি করতে হয়েছিল মারাদোনাকে। জরুরি ভিত্তিতে হওয়া সেই অস্ত্রোপচার সফলের পর মারাদোনার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। মারাদোনার ব্যক্তিগত চিকিৎসক তথা নিউরোসার্জেন লিওপোলডো লুকে জানিয়েছেন, দিয়েগোর হেমাটোমা (রক্ত জমাট বাঁধা অঞ্চল) সফলভাবে অস্ত্রোপচার করে বের করা গিয়েছে। ঘণ্টাখানেক কিছুটা বেশি সময় ধরে চলে অস্ত্রোপচার। সফল অস্ত্রোপচারের পর আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মারাদোনা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top