News Flash

  • Home
  • Uncategorized
  • রামপ্রসাদ ও সুদীপের পর দিল্লী অভিমুখে আশিষ, দীবা ও সুশান্ত
Image

রামপ্রসাদ ও সুদীপের পর দিল্লী অভিমুখে আশিষ, দীবা ও সুশান্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর৷৷ বিধায়ক রামপ্রসাদ পাল ও বিধায়ক সুদীপ রায় বর্মনের পর দিল্লী যাচ্ছেন বিধায়ক আশিষ সাহা, দীবাচন্দ্র রাঙ্খল ও সুশান্ত চৌধুরী৷ আগামীকাল ওই তিন বিধায়ক দিল্লীর উদ্দেশ্যে রওয়ানা দেবেন৷ রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নতুন করে সলতে পাকানোর কাজে ওই তিন বিধায়কও যুক্ত হচ্ছেন৷ এখানেই তালিকা সমাপ্ত হচ্ছে না৷ আগামী দুই দিনে বিজেপির শীর্ষস্তরের বঞ্চিত নেতৃত্ব ও বিধায়ক মিলে অন্তত ষোল জন দিল্লীতে ঘাঁটি বানাবেন৷ ইতিমধ্যে বিধায়ক রামপ্রসাদ পাল ও বিধায়ক সুদীপ রায় বর্মন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথে সাক্ষাতের সমস্ত ব্যবস্থা করছেন৷ সূত্রের দাবি, অন্তত ষোলজন বিধায়ক ও প্রদেশ বিজেপির শীর্ষ নেতৃত্ব জে পি নাড্ডার দরবারে নিজেদের বক্তব্য রাখবেন৷


প্রসঙ্গত, রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে নানা গুঞ্জন শুরু হয়েছে৷ অনুমানের ভিত্তিতে সম্প্রতি বিভিন্ন নেতা ও বিধায়করা স্বপ্ণ দেখতে শুরু করেছেন৷ এরই মাঝে ষোলজন বিধায়কের সাক্ষরিত নালিশ সর্বভারতীয় বিজেপি সভাপতির কাছে পাঠানোর বিষয়কে ঘিরে নানা জল্পনা কল্পনা শুরু হয়েছে৷ তবে, ভিত নাড়িয়ে দেওয়া আদৌ কতটা সম্ভব হবে তা এখনই অনুমান করা যাচ্ছে না৷ বিদ্রোহীরা তাদের সর্বোচ্চ দিয়ে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বদলানোর চেষ্টা করছেন৷ অবশ্যই এর পেছনে যথেষ্ট কারণও রয়েছে৷ কিন্তু, বিজেপি শীর্ষ নেতৃত্ব এক্ষেত্রে বিষয়টিকে কতটা প্রশ্রয় দেবেন তাও অনুমান করা যাচ্ছে না৷

সম্ভবত আগামী রবিবার জে পি নাড্ডার সাথে প্রদেশ বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠীর বৈঠক অনুষ্ঠিত হবে৷ সূচি এখনও চূড়ান্ত না হলেও পরিস্থিতি অনেকটাই সেদিকে এগুচ্ছে৷ তবে, ওই বৈঠকে বিদ্রোহীরা ইতিবাচক সাড়া না পেলে পরিণতি কি দাঁড়াবে রাজনৈতিক মহল তার অনেকটাই আঁচ করতে পারছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top