নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর৷৷ উত্তরপ্রদেশে এক তরুনীকে গণধর্ষণ করে হত্যার ঘটনায় অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে৷ কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি রাহুল গান্ধী নির্যাতিতার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে উত্তর প্রদেশ পৌছলে তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়৷ এ ঘটনার নিন্দা জানিয়ে শুক্রবার পোস্ট অফিস চৌমুহনিস্থিত কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস কর্মীরা৷
অবশেষে পুলিশের বাধা দেয় এই বিক্ষোভ প্রদর্শনে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ ও সহকারী ভাবে বরখাস্ত দাবিতে এই আন্দোলন কর্মসূচি বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস৷ পাশাপাশি কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর উপর পুলিশ দ্বারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মদতে শারীরিক নির্যাতনের করা হয়েছে অভিযোগ তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস৷
]]এদিকে, বিজেপি সরকারের কৃষক বিরোধী বিল এর প্রতিবাদ জানিয়ে কংগ্রেসের বিক্ষোভ মিছিল৷ শুক্রবার আমবাসা জেলা কংগ্রেস ভবনের সামনে আমবাসা ব্লক কংগ্রেসের উদ্যোগে কৃষক বিরোধী দলের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে কংগ্রেস৷ এদিন এই বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি মানিক দেব, আমবাসা ব্লক কংগ্রেসের সভাপতি কৃপেশ রায়, সহ অন্যান্য কংগ্রেসের নেতৃত্ব৷ এদিন জেলা কংগ্রেস ভবন থেকে বিক্ষোভ মিছিল শুরু করতেই পুলিশ তাদের বাধা দেয় এবং গ্রেফতার করে৷

