News Flash

  • Home
  • Uncategorized
  • রাষ্ট্রসংঘের জন্যই আমাদের বিশ্ব এখন ভালো স্থানে রয়েছে : নরেন্দ্র মোদী
Image

রাষ্ট্রসংঘের জন্যই আমাদের বিশ্ব এখন ভালো স্থানে রয়েছে : নরেন্দ্র মোদী

নয়াদিল্লি, ২২ সেপ্টেম্বর (হি.স.): রাষ্ট্রসংঘের জন্যই আমাদের বিশ্ব এখন ভালো স্থানে রয়েছে। তবে, সার্বিক সংস্কার ছাড়া ‘আত্মবিশ্বাসের সঙ্কট’-এর মুখে দাঁড়িয়ে আছে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান। রাষ্ট্রসংঘের সংস্কারের পক্ষে সওয়াল করে এমনই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘বর্তমান সময়ে বাস্তব’ তুলে ধরা এবং ‘সবপক্ষকে কথা বলার ক্ষমতা’ প্রদানের জন্য রাষ্ট্রসংঘের সংস্কার কতটা প্রযোজন, সেই ব্যাখ্যাও দিয়েছেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রসংঘের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনে সাধারণ সভার উচ্চ-পর্যায়ের ভার্চুয়াল বৈঠকে মঙ্গলবার অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সংক্ষিপ্ত ভাষণে রাষ্ট্রসংঘের জন্য যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের শ্রদ্ধা জানান।


প্রধানমন্ত্রী বলেন, ‘৭৫ বছর আগে, যুদ্ধের ভয়াবহতা থেকে নতুন আশা জেগেছিল। মানব সভ্যতার ইতিহাসে এই প্রথম সমগ্র বিশ্বের জন্য একটি প্রতিষ্ঠান তৈরী হয়েছিল। রাষ্ট্রসংঘের অন্যতম স্বাক্ষরকারী ছিল ভারত।’ প্রধানমন্ত্রী বলেন, সেকেলে কাঠামো নিয়ে আমরা আজকের দিনে চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করতে পারি না। সার্বিক সংস্কার ছাড়া আত্মবিশ্বাসের সংকটের মুখে দাঁড়িয়ে আছে রাষ্ট্রসংঘ। পারস্পারিকভাবে যুক্ত আজকের বিশ্বের জন্য আমাদের সংশোধিত বহুপাক্ষিকতার প্রয়োজন আছে। যা আজকের দিনের বাস্তবকে তুলে ধরে, সবপক্ষকে কথা বলার ক্ষমতা প্রদান করে এবং মানুষের কল্যাণের উপর নজর দেয়।’


‘বসুধৈব কুটুম্বকম’ ভারতের নিজস্ব দর্শনের উপর জোর দিয়ে মোদী বার্তা দেন, সারা বিশ্ব একই পরিবারের অংশ। তিনি বলেন, ‘রাষ্ট্রসংঘের জন্য আমাদের বিশ্ব এখন ভালো জায়গায় আছে। শান্তিরক্ষাকারী মিশন রাষ্ট্রসংঘের আওতায় যাঁরা শান্তি ও উন্নয়নকে এগিয়ে নিয়ে গিয়েছেন, তাঁদের শ্রদ্ধা জানাচ্ছি আমরা। রাষ্ট্রসংঘের পিসকিপিং মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ভারত।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top