News Flash

  • Home
  • Uncategorized
  • কৈলাসহরে গণপ্রহারে গুরুতর চোর
Image

কৈলাসহরে গণপ্রহারে গুরুতর চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর৷৷ কৈলাসহরের ফুলতলী এলাকায় গণপ্রহারে এক চোর গুরুতরভাবে আহত হয়েছে৷ অপর দুই চোর পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷ গণপ্রহারে আহত চোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে ফুলতলী এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷


ঘটনার বিবরণে জানা যায় গতকাল রাতে কৈলাশহরের ফুলতলী গ্রামের প্রদীপ সিনহার ঘরে চোর ঢুকে৷ চোরেরা যখন বিভিন্ন জিনিসপত্র চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন গৃহকর্তা প্রদীপ সিনহা ঘুম থেকে জেগে ওঠেন৷ গৃহকর্তার চিৎকারে তার স্ত্রী এবং পরিবারের লোকজন রাত জেগে ওঠেন৷ পরিবারের লোকজন একযোগে চিৎকার শুরু করলে প্রতিবেশীরাও ঘুম থেকে জেগে ওঠেন৷ তারা সুখের পিছু ধাওয়া করেন৷ তিনজন চরের মধ্যে একজনকে পাকড়াও করতে সক্ষম হন স্থানীয় লোকজন৷ গণপ্রহারে ওই চোর গুরুতরভাবে আহত হন৷ গণপ্রহারে আহত চোর রাস্তায় অর্থ মৃত অবস্থায় পড়ে থাকে৷ ঘটনার খবর পেয়ে দমকল বাহিনী এবং কৈলাশহর থানা পুলিশ ছুটে এসে আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করেছে কৈলাশহর থানার পুলিশ৷ পালিয়ে যাওয়া দুই চোরকে আটক করার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷বাড়ির মালিক প্রদীপ সিনহা জানান তারা টের পেয়ে যাওয়ায় চোরেরা কোন কিছু নিয়ে যেতে পারেনি৷ উল্লেখ্য ফুলতলী এলাকায় প্রায় কিছুদিন পরপরই এ ধরনের চুরির ঘটনা ঘটে চলেছে৷ এসব চুরির ঘটনায় বাংলাদেশ চোরেরা জড়িত রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷এলাকায় পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top