News Flash

  • Home
  • Uncategorized
  • মুম্বই-নাসিকের অদূরে ভূকম্পন, ফের কাঁপল মহারাষ্ট্রের পালঘর
Image

মুম্বই-নাসিকের অদূরে ভূকম্পন, ফের কাঁপল মহারাষ্ট্রের পালঘর

নাসিক, ১১ সেপ্টেম্বর (হি.স.): ফের মৃদু তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল মহারাষ্ট্রের পালঘর জেলা। পৃথক পৃথক সময়ে মহারাষ্ট্রের নাসিক এবং মুম্বইয়ের অদূরে ভূকম্পন অনুভূত হয়েছে। শুক্রবার ভোররাত ৩.৫৭ মিনিট নাগাদ প্রথমে ৩.৫ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পালঘর জেলায়, মুম্বই থেকে ৯৮ কিলোমিটার উত্তরে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।


এরপর সকাল ৭.০৬ মিনিট নাগাদ ফের কেঁপে ওঠে পালঘর জেলা। অনুভূত হয় ৩.৬ তীব্রতার ভূকম্পন। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার সকাল ৭.০৬ মিনিট নাগাদ ৩.৬ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় পালঘর জেলায়। কম্পন টের পাওয়া যায় নাসিক থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে, ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৫ কিলোমিটার গভীরে। মৃদু তীব্রতার ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top