নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট৷৷ গোটা রাজ্যেই এডিসি দিবস পালন করা হয়েছে৷ রাজধানী আগরতলায় কংগ্রেস ভবনের সামনে কংগ্রেসের তরফ থেকে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে৷ প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়৷ দলের রাজ্য সভাপতি পিযুষ বিশ্বাস সহ অন্যান্যরা৷
তেলিয়ামুড়া ঃ সারা রাজ্যের সাথে তেলিয়ামুড়া মহকুমায় ও আইপিএফটি এর ডিভিশনাল কমিটির উদ্যোগে উত্তর গোকুলনগর আইপিএফইট কার্যালয়ের সামনে দলের ১২ তম ত্রিপুরা ল্যান্ড দাবি দিবস পালন করা হয়৷ এই দাবি দিবসে উপস্থিত ছিলেন আইপিএফটি দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক তথা রাজ্যের বল মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক সুনীল দেববর্মা, কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক অঘোর দেববর্মা সহ কেন্দ্রীয় এবং বিভাগীয় কমিটির অন্যান্য নেতৃত্বরা৷ এই দাবি দিবসের প্রথমেই পতাকা উত্তোলন ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জনসভার সূচনা করেন নেতৃত্বরা৷ এইদন তেলিয়ামুড়া ডিভিশন কমিটি থেকে হাজারের ওপর কর্মীসমর্থকরা উৎসাহের সহিত উপস্থিত ছিলেন৷ এদিন এই দাবির দিবসে উপস্থিত থেকে বনমন্ত্রীর মেবার কুমার জমাতিয়া বলেন প্রত্যেক বছড ২৩শে আগস্ট এই দাবি দিবসটি ঘটনা করে পালন করা হয়৷ তবে এবার করুণা প্যানডেমিক এর ফলে ছোট আকারে রাজ্যের ৪২টি জায়গায় এ দাবি দিবস উদযাপন করা হয়৷ তিনি আরো বলেন দাবি দিবসকে সামনে রেখে যে জন জমায়েত হয়েছে তা আগামী এডিসি নির্বাচনে কিছউটা হলে ইঙ্গিত বহন করে৷ যেহেতু সামনে এডিসি নির্বাচন রাজ্যের জনজাতিরা আইপিএফটি দলের উপরই ভরসা রাখছে৷ রাজ্যব্যাপী বিভিন্ন দল ত্যাগ করে আইপিএফটি তে যোগদান করছে৷ আজও তুই কর্মা এডিসি ভিলেজের ১২ পরিবারের ২৬ জন ভোটার বিভিন্ন দল ত্যাগ করে আইপিএফটি পতাকা তলে শামিল হয়েছে৷ তাদের স্বাগত জানান মন্ত্রী মেবার কুমার জমাতিয়া৷ চড়িলাম ঃ প্রতিবছরের ন্যায় এই বছরও আইপিএফটি বিশ্রামগঞ্জ ডিভিশন এর উদ্যোগে ত্রিপুরা ল্যান্ড দাবি দিবস উদযাপন করা হয় বিশ্রামগঞ্জ এর পাতালিয়াঘাট খেলার মাঠে৷ বিশাল সমাবেশের মধ্য দিয়ে পতাকা উত্তোলন করেন পার্টির কেন্দ্রীয় সভাপতি তথা রাজস্ব ও মৎস দপ্তরের মন্ত্রী এনসি দেববর্মা৷ স্বাগত ভাষণ রাখেন যুব আইপিএফটির কেন্দ্রীয় সহকারী-সাধারণ সম্পাদক পৌষরাই দেববর্মা৷
উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সম্পাদক তথা ডিভিশন সম্পাদক রামমোহন দেববর্মা, কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক জিতেন দেববর্মা, ছাত্র সংগঠন আতিশার কেন্দ্রীয় ভাইস- প্রেসিডেন্ট বিশ্রাম দেববর্মা, যুব আইপিএফটির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট নিকেন্দ্র দেববর্মা, কেন্দ্রীয় সদস্য শান্তি দেববর্মা, আইপিএফটি সংখ্যালঘু সেলের সভাপতি মফিজ মিয়া প্রমূখ৷ আইপিএফটি কেন্দ্রীয় সভাপতি তথা রাজস্ব ও মৎস দপ্তরের মন্ত্রী এনসি দেববর্মা বলেন ২৩ আগস্ট উপজাতিদের ত্রিপুরা ল্যান্ড দাবি দিবস৷ আজ ১২ তম ত্রিপুরা ল্যান্ড দাবি দিবস উদযাপন করা হচ্ছে৷
বিশাল সমাবেশে কর্মকর্তাদের লক্ষ্য করে মন্ত্রী এনসি দেববর্মা বলেন আইপিএফটি উপজাতিদের অস্তিত্ব রক্ষার জন্য একটি সংগঠন৷ উপজাতিদের সার্বিক উন্নয়নের জন্য এই সংগঠন৷ প্রতি বৎসর রাজ্য ভিত্তিক ত্রিপুরা ল্যান্ড দাবি দিবস কেন্দ্রীয়ভাবে এডিসির সদর দপ্তর খুমুলুংগে পালন করা হয়েছিল৷ কিন্তু করোনা মহামারীর কারণে এই বৎসর রাজ্যের ২৩টি ডিভিশন কমিটির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হচ্ছে৷ বামফ্রন্ট সরকারকে পরাস্ত করে বিজেপি আইপিএফটি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার আড়াই বছরের মধ্যে রাজ্যের বিভিন্ন জায়গা রিজাভ ফরেস্ট এর জায়গা থেকে উপজাতিদের পাট্টা প্রদান করা হচ্ছে৷ খাস জায়গার অ্যালটমেন্ট প্রদান করা হচ্ছে৷ উপজাতিদের উন্নয়নের জন্য এডিসি এলাকায় টাউন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে৷ স্বশাসিত জেলা পরিষদের ২৮ টি আসন থেকে ৫০ টি আসন করা হচ্ছে৷ টি টি এ এ ডি সিকে টেরিটোরিয়াল কাউন্সিল পরিণত করা হচ্ছে৷ এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সকল অংশের মানুষের সার্বিক সাহায্য সহযোগিতা কামনা করেন তিনি৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইপিএফটি বিশ্রামগঞ্জ ডিভিশন এর সভাপতি ভরত দেববর্মা৷
কাঞ্চনপুর ঃ আজ তেইশে আগস্ট কাঞ্চনপুর মহাকুমা ভিত্তিক আই পি এফ টি দলের তরফ থেকে গছি রামপাড়া বাজারের পাশে মাঠের মধ্যে ১২ তম এডিসি দিবস পালন করেন৷ উপস্থিত ছিলেন প্রেমকুমার রিয়াং ৬০ নং এসটি সিটের বিধায়ক তথা আই পি এফ টি দলের রাজ্য কমিটির সহ-সম্পাদক৷ জিরেন্দ্র রিয়াং দশদা আর ডি ব্লক চেয়ারপারসন৷ দিবস পালন করতে গিয়ে সভায় এডিসি ইলেকশন সামনে রেখে পাহাড়ের বিরোধীদল ভেঙ্গে আইপিএফটি দলে যোগদান করেন৷ সিপিএম ও কংগ্রেস দল ত্যগ কালাপানি ,ভান্ডারী মা , দক্ষিণ তৈসামা , তিনটি এডিসি ভিলেজ৷ থেকে ৭৩ পরিবার ১৯৮ ভোটার আই পি এফ টি দলে যোগদান করেন আজ৷ বক্তারা বলেন এডিসি এলাকায় পাহারী দের অস্তিত্ব বজায় রাখতে হবে৷ ত্রিপুরা ল্যান্ড এর জন্য আন্দোলন জোরদার করার জন্য গুরুত্ব আরোপ করেন৷ বিধায়ক উনি আজ দুইটি এডিসি দিবস পালন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন৷ লঙ্গাই ভ্যালি খেদাছড়া ও গছি রামপাড়া লঙ্গাই ভেলি সভায় বিজেপি ও কংগ্রেস , সিপিএম দল ত্যাগ করে৷ ৪২ পরিবার ১০৯ ভোটার আইপিএফটি দলে যোগদান করেন৷
খোয়াই ঃ নেই মাক্স নেই সামাজিক দূরত্ব করোনা মহামারীতে সরকারি নিয়ম-নীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ঘটা করে হাজারো লুক নিয়ে ১২ তম ত্রিপুরা ল্যান্ড দাবি দিবস পালন করল রাজ্য সরকারের শরিক দল আইপিএফটি সভাটি হবার পর নানান অভিজ্ঞ মহল থেকে ওঠে আসছে নানান প্রশ্ণ আর প্রশ্ণ উঠবেই না কেন ১৫ ই আগস্ট স্বাধীনতা দিবস যে দিনটিকে খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এর ময়দানে তারের মধ্য দিয়ে ধুমধাম করে পালন করা হতো সেই অনুষ্ঠানটি পর্যন্ত করুণা মহামারীর কারণে বানচাল করে খুবই ক্ষুদ্র আকারে পালন করা হয় কেননা লোকসমাগম এর ফলে মারণ ভাইরাস করুণা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে যার প্রধান অতিথি ছিলেন খোদ বনমন্ত্রী তাহলে কি করে মন্ত্রী বাবু নিজের দলীয় সভায় সরকারি নিয়ম নীতি কে উপেক্ষা করে হাজারো লোকের সমাগম এর মধ্য দিয়ে দলীয় সভা করেন তাহলে কি স্বাধীনতা দিবসের চেয়েও দলীয় সভায় গুরুত্বপূর্ণ ছিল নাকি আইন শুধুমাত্র সাধারন নাগরিকদের জন্য নেতা মন্ত্রীদের জন্য কি কোন আইন নেই নাকি দলীয় সভা করলে করুনার বিস্তার লাভ হয় না এমনটাই প্রশ্ণ উঠে আসছে বিভিন্ন মহল ও খোয়াই বাসীর পক্ষ থেকে৷

